কিশোরগঞ্জের পাকুন্দিয়ায় মাদক ব্যবসায় বাঁধা দেওয়ায় ছাত্রদল সভাপতি মির্জা হায়দার সিয়াম (২৮) কে কুপিয়ে আহত করার প্রতিবাদে বিক্ষোভ মিছিল ও সমাবেশ করেছে স্থানীয় যুবদল, ছাত্রদলের নেতা-কর্মীরা। বুধবার (২৬ মার্চ) বিকাল ৩টার দিকে পুলেরঘাট বাজারে পাটুয়াভাঙ্গা ইউনিয়ন যুবদল ও পুলেরঘাট আঞ্চলিক ছাত্রদলের ব্যানারে বিক্ষোভ মিছিল ও সমাবেশ করে নেতা-কর্মীরা।
এসময় সড়ক অবরোধ করে তারা নানান স্লোগান দিয়ে হামলার হুকুমদাতা ইউপি সদস্য আমিনুলের বিচার দাবি করেন।
এর আগে মাদক ব্যবসায় বাঁধা দেয়ায় গত রবিবার (২৩ মার্চ) সন্ধ্যায় উপজেলার শিমুলিয়া গ্রামে সিয়ামের উপর অতর্কিত হামলা চালিয়ে এলোপাতাড়ি কুপিয়ে জখম করা হয়। পরে স্থানীয় লোকজন সিয়ামকে উদ্ধার করে পাকুন্দিয়া উপজেলা কমপ্লেক্সে নিয়ে ভর্তি করে।
বিক্ষোভ সমাবেশে বক্তারা বলেন, দীর্ঘদিন ধরে আমিনুল মেম্বারের ছত্রছায়ায় শিহাব মাদক ব্যবসা চালিয়ে যাচ্ছিল। সিয়াম প্রতিবাদ করলে তার উপর হামলা চালিয়ে গুরুতর আহত করা হয়। এঘটনায় এখনো আমিনুলকে গ্রেফতার করা হয় নি। ২৪ ঘন্টার মধ্যে আমিনুলকে গ্রেফতার করা নাহলে কঠোর কর্মসূচি দেওয়া হবে বলে হুশিয়ারি দেন নেতারা।
এসময় উপস্থিত ছিলেন পুলেরঘাট আঞ্চলিক ছাত্রদলের সাধারণ সম্পাদক নুরুল্লাহ আমিন নুুরুল্লা, সহ সভাপতি মো: রাজু আহামেদ রাজু, চন্ডিপাশা ইউনিয়ন ছাত্রদলের সভাপতি আশিকুর রহমান জয়, বনগ্রাম ইউনিয়ন ছাত্রদলের যুগ্ম আহবায়ক শরীফ মিয়া প্রমূখ।
জাহিদ হাসান মুক্তার কিশোরগঞ্জ প্রতিনিধি








































































































































































































































































































































































































































-min.png)









