আগামী দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনে এখন পর্যন্ত আওয়ামী লীগ ৩৭ টি আসনে প্রার্থী প্রত্যাহার করছেন। এর মধ্যে ২৬টি আসন ছাড় দেওয়া হয়েছে জাতীয় পার্টিকে। সাতটি আসনে ১৪ দলীয় শরিকরা আর বাকি চারটি আসন অন্যান্য দলগুলোকে ছাড় দেওয়া হয়েছে।
দলটির কেন্দ্রীয় এক নেতা নাম প্রকাশ না করার শর্তে আজ রোববার জানান, শনিবার রাতেও জাতীয় পার্টির সঙ্গে পঞ্চম দফা বৈঠক করে আওয়ামী লীগ। ২৬টি আসন চূড়ান্ত হলেও জাতীয় পার্টি আরও অন্তত ১০টি আসন দাবি করছে বলেও উল্লেখ করে ওই নেতা।
আরও পড়ুন: রুদ্ধদ্বার বৈঠক করেও সমঝোতায় আসতে পারেনি আ.লীগ ও জাপা...
মনোনয়নপত্র প্রত্যাহারের শেষ দিন আজ। তাই বিকেল নাগাদ আওয়ামী লীগের ছাড় দেওয়া আসনের সুনির্দিষ্ট সংখ্যা নিশ্চিত হওয়া যাবে।
সকালে ধানমণ্ডিতে আয়োজিত নিয়মিত ব্রিফিং এ কথা বলবেন আওয়ামী লীগ সাধারণ সম্পাদক ও সেতুমন্ত্রী ওবায়দুল কাদের। সেখানে এ সংক্রান্ত আলোচনা ওঠার কথা রয়েছে।
অনলাইন ডেস্ক








































































































































































































































































































































































































































-min.png)









