Deprecated: Creation of dynamic property my_class::$con1 is deprecated in /home/soykot_360/saddam-hossien/newsbangladesh64.com/config/my_class_for_web.php on line 18 যতদিন গনতান্ত্রিক সরকার প্রতিষ্ঠিত না হবে, ততদিন জিয়ার সৈনিকের লড়াই এবং সংগ্রাম শেষ হবে না: জাভেদ মাসুদ মিল্টন

যতদিন গনতান্ত্রিক সরকার প্রতিষ্ঠিত না হবে, ততদিন জিয়ার সৈনিকের লড়াই এবং সংগ্রাম শেষ হবে না: জাভেদ মাসুদ মিল্টন

  তরিকুল ইসলাম    ১৬ ডিসেম্বার, ২০২৪ ১৬:৫২:০০নিউজটি দেখা হয়েছে মোট 41 বার

 স্বাধীনতা বিরোধী চক্রের বিরুদ্ধে যারা জীবন দিয়ে লড়াই সংগ্রাম করে ৫ই আগষ্টে নতুন বাংলাদেশ উপহার দিয়েছে তাদের অত্মার প্রতি শ্রদ্ধা জানিয়ে মেহেরপুর জেলা বিএনপির আহবায়ক জাভেদ মাসুদ মিল্টন বলেন, “এখনো চুড়ান্ত বিজয় অর্জন হয়নি। যতদিন পর্যন্ত বাংলাদেশের মানুষ স্বাধীন ও গনতান্ত্রিক পরিবেশে তাদের ভোট প্রয়োগ করে একটি গনতান্ত্রিক সরকার প্রতিষ্ঠিত করতে না পারবে, ততদিন পর্যন্ত জিয়ার সৈনিকের লড়াই এবং সংগ্রাম শেষ হবে না”।

সোমবার (১৬ ডিসেম্বর) সকাল সাড়ে ১১টার সময় জেলা বিএনপির আয়োজনে মহান বিজয় দিবস উপলক্ষ্যে বর্ণাঢ্য র্যালি ও শহীদ বেদীতে পুষ্পমাল্য অর্পনের পর তিনি এই কথা বলেন।

জাভেদ মাসুদ মিল্টন বলেন , একটি রাষ্ট্রদ্রোহি শক্তি যারা বাংলাদেশের মানুষকে বার বার পরাধীনতার শৃঙ্খলে আবদ্ধ করেছে, বাংলাদেশ থেকে গনতান্ত্রিক ও মানুষের ভোটের অধিকারকে হরণ করেছে, মানুষের বাক স্বাধীনতাকে স্তব্ধ করেছে, দেশের কোটি কোটি টাকা লুট করে বিদেশে পাচার করেছে, যারা তাবেদারি করেছে তাদেরকে রূখে দিতে ঐক্যবদ্ধভাবে দলের কাজ করতে হবে।

এ সময় অন্যদের মধ্যে বক্তব্য রাখেন জেলা বিএনপির সদস্য সচিব অ্যাডভোকেট কামরুল ইসলাম। মিছিলে অন্যদের মধ্যে বিএনপির যুগ্ম আহ্বায়ক আমিরুল ইসলাম, ফয়েজ মোহাম্মদ, সাবেক সহ-সভাপতি আলমগীর খান ছাতু,পিপি আবু সালেহ মোঃ নাসিম, এ্যাড. মীর আলমগীর ইকবাল আলমসহ বিএনপি ও অঙ্গ সংগঠনের নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন।

তরিকুল ইসলাম