আওয়ামী লীগের সাধারণ সম্পাদক, সড়ক পরিবহন ও সেতুমন্ত্রী ওবায়দুল কাদের বলেন, বাংলাদেশকে বাঁচিয়ে রাখতে বাঙালি সংস্কৃতিকে বাঁচানোর বিকল্প নেই।
আজ রোববার (১৪ এপ্রিল) সকালে রাজধানীর বাহাদুর শাহ পার্ক এলাকায় বর্ষবরণ উপলক্ষে আওয়ামী লীগের শোভাযাত্রা ও আলোচনা সভার উদ্বোধনী অনুষ্ঠানে তিনি এসব কথা বলেন।
ওবায়দুল কাদের বলেন, বাঙালির ইতিহাস ও ঐতিহ্য বাঁচিয়ে রাখতে হলে, তা ধারণ করতে হবে। শেখ হাসিনার নেতৃত্বে বাঙালি সংস্কৃতি এগিয়ে নিয়ে যাবো সোনার বাংলা অভিমুখে।
আরও পড়ুন: ‘মুক্তিপণে জাহাজ-নাবিকদের উদ্ধারের তথ্য সরকারের কাছে নেই’...
তিনি আরও বলেন, যারা শেখ হাসিনার শোভাযাত্রা পণ্ড করেছিল, সেই অপশক্তি এখনো আছে। বিএনপি জঙ্গিবাদের পৃষ্ঠপোষক। তাদের চেতনা পাকিস্তান হৃদয়ে পাকিস্তান।
এ সময় ইসরাইলি হামলায় ফিলিস্তিনে শিশুদের মৃত্যুর তথ্য তুলে ধরে কাদের বাংলাদেশকে শিশুদের বাসযোগ্য করে তোলার আহ্বান জানান।
অনলাইন ডেস্ক








































































































































































































































































































































































































































-min.png)









