রাজধানীর আগারগাঁওয়ে আজ রোববার (২১ মে) ঢাকা মহানগর উত্তর আওয়ামী লীগ একটি শান্তি সমাবেশ আয়োজন করে।
ঢাকা উত্তর আওয়ামী লীগের সভাপতি শেখ বজলুর রহমানের সভাপতিত্ব সমাবেশে উপস্থিত ছিলেন বাংলাদেশ আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ও সেতুমন্ত্রী ওবায়দুল কাদের সহ আওয়ামী লীগের নেতৃবৃন্দ।
শান্তি সমাবেশ শুরু হয় আজ দুপুর ২টার পরে।
উক্ত শান্তি সমাবেশে আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ও সেতুমন্ত্রী ওবায়দুল কাদের বলেন, বিএনপি এখন এক দফার নামে শেখ হাসিনাকে হত্যার হুমকি দিচ্ছে। বিএনপিকে এবার ইউনিয়ন থেকে কেন্দ্র পর্যন্ত সর্বত্র প্রতিরোধ করতে হবে বলেও জানান তিনি।
বিএনপির মুক্তিযুদ্ধের চেতনার বিরুদ্ধে, অসাম্প্রদায়িক চেতনার বিরুদ্ধে, শেখ হাসিনার নেতৃত্বে বাংলাদেশের উন্নয়নের বিরুদ্ধে। তাই সবাইকে সম্মিলিতভাবে বিএনপি এই অপচেষ্টা রুখে দিতে হবে।
আওয়ামী লীগ সাধারণ সম্পাদক আরো বলেন, বিএনপি নির্বাচন না করে নির্বাচন ঠেকাতে আসলে দেশের জনগণকে সাথে নিয়ে তা প্রতিহত করা হবে। বিএনপিকে ক্ষমতাসীনরা আর শান্তির সমাবেশ করে জবাব দেবে না, দলটিকে ইউনিয়ন থেকে কেন্দ্র পর্যন্ত প্রতিহত করতে হবে।
এসময় সারাদেশে নেতাকর্মীদের প্রতিরোধের সংগ্রাম শুরু করার নির্দেশ দেন আওয়ামী লীগের সাধারণ সম্পাদক।
অনলাইন ডেস্ক









































































































































































































































































































































































































































-min.png)








