আওয়ামী লীগ সাধারণ সম্পাদক এবং সড়ক পরিবহন ও সেতুমন্ত্রী ওবায়দুল কাদের বলেন, যে অর্জনগুলো বাংলাদেশকে বিশ্ব দরবারে প্রশংসিত করেছে, সম্মান দিয়েছে, সে অর্জনগুলো আজকে ধ্বংসলীলায় পরিণত হয়েছে। রাজধানীর শ্যামলীর রিং রোডে নিম্নবিত্তদের মাঝে খাদ্যসামগ্রী বিতরণ অনুষ্ঠানে তিনি এসব কথা বলেন।
তিনি বলেছেন, মুক্তিযুদ্ধের মূল্যবোধ আজ আক্রান্ত। তার দল দেশের মানুষের জন্য কাজ করছে। শেখ হাসিনা কোথাও পালাবেন না। অভিযোগ করে বলেন, মির্জা ফখরুল সন্ত্রাসীদের পক্ষে কথা বলে।
মিথ্যাচার করে সহিংসতাকারীদের সহায়তা করে।
ওবায়দুল কাদের বলেন, মেট্রোরেল, সেতু ভবন পুড়ে ছাই হয়ে গেছে। সমস্ত জায়গায় ধ্বংসযজ্ঞ চালিয়েছে। মিরপুর স্টেশনে যে হামলা হয়েছে সেগুলো সারাতে এক বছর লাগবে বলে জানান তিনি।
আরও পড়ুন: শুক্র ও শনিবার কারফিউ থাকবে: স্বরাষ্ট্রমন্ত্রী...
কাদের বলেন, এতো ধ্বংসের পর আর কত। এই দুইদিনে প্রমাণ হয়েছে তারা দেশের স্বাধীনতা চায়নি। এ সময় মুক্তিযুদ্ধ ও গণতন্ত্রে বিশ্বাসী সারাদেশের মানুষকে ঐক্যবদ্ধ হওয়ার আহ্বান জানান।
সেতুমন্ত্রী আরও বলেন, শেখ হাসিনার নেতৃত্বে ঐক্যবদ্ধ থাকতে হবে। আগুন সন্ত্রাসের বিরুদ্ধে ঐক্যবদ্ধ প্রতিরোধের বিকল্প নেই। সারাদেশের পাড়া মহল্লা, থানা ওয়ার্ডে সতর্ক থাকতে হবে।
অনলাইন ডেস্ক








































































































































































































































































































































































































































-min.png)









