Deprecated: Creation of dynamic property my_class::$con1 is deprecated in /home/soykot_360/saddam-hossien/newsbangladesh64.com/config/my_class_for_web.php on line 18 সন্ধ্যায় জাতির উদ্দেশে ভাষণ দেবেন প্রধানমন্ত্রী

সন্ধ্যায় জাতির উদ্দেশে ভাষণ দেবেন প্রধানমন্ত্রী

 অনলাইন ডেস্ক    ৪ জানুয়ারী, ২০২৪ ১২:০৯:০০নিউজটি দেখা হয়েছে মোট 17 বার

আসন্ন দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচন সামনে রেখে আজ বৃহস্পতিবার (৪ জানুয়ারি) সন্ধ্যা সাড়ে ৭টার সময় জাতির উদ্দেশে ভাষণ দেবেন আওয়ামী লীগের সভাপতি ও প্রধানমন্ত্রী শেখ হাসিনা। প্রধানমন্ত্রীর এই ভাষণ রাষ্ট্রীয় সম্প্রচারমাধ্যমে সম্প্রচার হবে।

নারায়ণগঞ্জের এ কে এম শামসুজ্জোহা ক্রীড়া কমপ্লেক্স মাঠে আজ বিকেল ৩টার সময় নির্বাচনী জনসভা করবেন শেখ হাসিনা। ৭ জানুয়ারি ভোটর আগে এটাই দলের শেষ নির্বাচনী জনসভা।

গত বুধবার (৩ জানুয়ারি) ধানমন্ডির আওয়ামী লীগ সভাপতির কার্যালয়ে এক সংবাদ সম্মেলনে প্রধানমন্ত্রীর ভাষণের কথা জানিয়েছিলেন আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ওবায়দুল কাদের।

আরও পড়ুন: ৬ নির্বাচনী জনসভায় ভার্চুয়ালি বক্তব্য দিচ্ছেন প্রধানমন্ত্রী...

এসময় তিনি বলেন, প্রধানমন্ত্রী বৃহস্পতিবার জাতির উদ্দেশে ভাষণ দেবেন। আমাদের শেষ জনসভা এই দিন।

তফসিল অনুযায়ী, এ নির্বাচনে প্রার্থীদের প্রতীক বরাদ্দ হয় ১৮ ডিসেম্বর। সে দিন থেকেই প্রচারণায় নামেন প্রার্থীরা। ৫ জানুয়ারি সকাল ৮টা পর্যন্ত এ প্রচারণা চালানো যাবে। ভোটগ্রহণ হবে ৭ জানুয়ারি।

অনলাইন ডেস্ক