Deprecated: Creation of dynamic property my_class::$con1 is deprecated in /home/soykot_360/saddam-hossien/newsbangladesh64.com/config/my_class_for_web.php on line 18 বিএনপির ডাকা দ্বিতীয় দফার অবরোধের বিরুদ্ধে গাংনীতে শান্তি সমাবেশ অনুষ্ঠিত

বিএনপির ডাকা দ্বিতীয় দফার অবরোধের বিরুদ্ধে গাংনীতে শান্তি সমাবেশ অনুষ্ঠিত

 তরিকুল ইসলাম    ৫ নভেম্বার, ২০২৩ ১১:০৬:০০নিউজটি দেখা হয়েছে মোট 24 বার

বিএনপির ডাকা দ্বিতীয় দফা অবরোধের বিরুদ্ধে মেহেরপুরের গাংনীতে আজ রবিবার (৫ নভেম্বর) সকাল ৯টার সময় উপজেলা আওয়ামীলীগের আয়োজনে এক বিশাল অবরোধ বিরোধী শান্তি সমাবেশ ও অবস্থান কর্মসূচি অনুষ্ঠিত হয়েছে।

গাংনী উপজেলা আওয়ামীলীগের বিপ্লবী সাধারণ সম্পাদক মোঃমোখলেছুর রহমান মুকুলের সভাপতিত্বে শান্তি সমাবেশটি মোখলেছুর রহমান মুকুলের কার্যালয়ের সামনে থেকে শুরু হয়ে গাংনী শহরের প্রধান প্রধান সড়ক প্রদক্ষিন করে গাংনী বাস স্ট্যান্ড শহীদ রেজাউল চত্বরে এসে শেষ হয়।

এরপর শহীদ রেজাউল চত্বরে বিএনপির ডাকা অবৈধ অবরোধের বিরুদ্ধে আলোচনা সভা ও অবস্থান কর্মসূচি হয়।

আরও পড়ুন: মেহেরপুর শহর ছেড়ে সীমান্তে জেলা বিএনপি’র মিছিল...

আলোচনা সভায় মোখলেছুর রহমান মুকুল বলেন, যারা এই দেশকে পাকিস্তান বানাতে চেয়েছিলেন তাদের ষড়যন্ত্র হচ্ছে এই দেশকে একটি অকার্যকর দেশে পরিণত করা এবং এই বিএনপি যদি দেশে কোনো নৈরাজ্য করতে চেষ্ঠা করে তাহলে তাদের প্রতিহত করার জন্য আমার কর্মী বাহিনী প্রস্থত রয়েছে।


শান্তি সমাবেশ ও অবস্থান কর্মসূচিতে উপস্থিত ছিলেন, ধানখোলা ইউনিয়ন আওয়ামীলীগের সাবেক সাধারণ সম্পাদক আক্তারুজ্জামান বাবু, গাংনী পৌরসভার সাবেক ভারপ্রাপ্ত মেয়র নবীরউদ্দীন, গাংনী উপজেলা ছাত্রলীগের সভাপতি আমিনুল ইসলাম সেন্টু, গাংনী পৌর ছাত্রলীগের সভাপতি ডালিম রানা, সাধারণ সম্পাদক মোঃ নাসিরুল ইসলাম মোহন ছাড়াও বিভিন্ন ইউনিয়ন আওয়ামী লীগ, ছাত্রলীগ, কৃষকলীগ ও সেচ্ছাসেবক লীগের নেতাকর্মীগণ।

তরিকুল ইসলাম