নির্বাচনী আচরণ বিধি ভঙ্গের কারনে মেহেরপুর-২ গাংনী আসনের দ্বাদশ জাতীয় সংসদীয় আসনের আওয়ামী লীগের নৌকার মনোনীত প্রার্থী ডা. আবু সালেহ মো: নাজমুল হক সাগরকে গত রবিবার ৩১ ডিসেম্বর নির্বাচন অনুসন্ধান কমিটির চেয়ারম্যান এবং যুগ্ন জেলা ও দায়রা জজ-১ম আদালতের বিচারক মোঃ শাহিনুর রহমান শোকজ করেন।
আগামী মঙ্গলবার ২ জানুয়ারী বেলা ১১টার সময় সশরীরে অথবা প্রতিনিধির মাধ্যমে তাকে শোকজের উত্তর দেওয়ার নির্দেশ দেয়া হয়েছে।
আরও পড়ুন: নায়ক ফেরদৌসের প্রচারণায় সংঘর্ষ...
নির্বাচন অনুসন্ধান কমিটির কার্যালয়ের সূত্রে জানা গেছে, আসন্ন দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনে নির্বাচনী এলাকা মেহেরপুর-২ গাংনী আসনের আওয়ামী লীগের মনোনীত নৌকার মনোনীত প্রার্থী ডাঃ আবু সালেহ মোঃ নাজমুল হক সাগর পরিচালিত গাংনী হাসপাতাল বাজারস্থ এ্যাডভান্স মেডিকেয়ার লিমিটেডে অর্থ ব্যয় করে ফ্রি মেডিকেল ক্যাম্প স্থাপন করেন।
অন্য চিকিৎসকদের নিয়ে রোগীদেরকে ফ্রি সেবার নামে প্রেসক্রিপশনের অপর পৃষ্ঠায় নির্বাচনি পোষ্টার ব্যবহার করে ভোটারদের অবৈধ ভাবে প্রভাবিত করে সংসদ নির্বাচনে রাজনৈতিক দল ও প্রার্থীর আচরন বিধিমালা লঙ্ঘন করায় তাকে শোকজ করেছেন নির্বাচনী অনুসন্ধান কমিটি।
অনলাইন ডেস্ক








































































































































































































































































































































































































































-min.png)









