নির্বাচন কমিশন (ইসি) উপজেলা পরিষদ নির্বাচনের প্রস্তুতি শুরু করেছে। এবার নির্বাচন চার ধাপে অনুষ্ঠিত হবে। প্রথম ধাপের ভোটগ্রহণ শুরু হবে ৪ মে থেকে। গত মঙ্গলবার প্রধান নির্বাচন কমিশনার (সিইসি) কাজী হাবিবুল আউয়ালের সভাপতিত্বে কমিশনে বৈঠক হয়।
বৈঠক শেষে ইসি সচিব মোঃ জাহাংগীর আলম বলেন, ষষ্ঠ উপজেলা পরিষদ নির্বাচন চার ধাপে অনুষ্ঠিত হবে। এবারের প্রথম ধাপের ভোট হবে ৪ মে, দ্বিতীয় ধাপের ভোট হবে ১১ মে, তৃতীয় ধাপের ভোট হবে ১৮ মে এবং চতুর্থ ধাপের ভোট হবে ২৫ মে।
দেশে উপজেলা পরিষদ ৪৯৫টি রয়েছে। সর্বশেষ উপজেলা পরিষদ নির্বাচন ২০১৯ সালের ১০ মার্চ শুরু হয়েছিল। পাঁচ ধাপের ওই ভোট শেষ হয় গত বছরের জুন মাসে।

আইন অনুযায়ী, উপজেলা পরিষদের মেয়াদ প্রথম সভার দিন থেকে শুরু হয়। পরবর্তী পাঁচ বছর নির্বাচিত পরিষদ দায়িত্ব পালন করেন। মেয়াদপূর্তির আগের ১৮০ দিনের মধ্যে নির্বাচনের বাধ্যবাধকতা রয়েছে।
আরও পড়ুন: ১ সপ্তাহের মধ্যে স্বর্ণের সর্বনিম্ন দর...
এদিকে আসন্ন উপজেলা নির্বাচনে দলীয় প্রতীক না থাকলেও দলের সমর্থন দেয়া হবে কিনা সেই বিষয়ে মতামত নেয়া হবে বলে জানিয়েছেন আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ওবায়দুল কাদের।
এছাড়া আগামী শনিবার (১০ ফেব্রুয়ারি) গণভবনে বিশেষ বর্ধিত সভা অনুষ্ঠিত হবে। সভায় উপজেলা ও সিটি করপোরেশন নির্বাচন নিয়ে আলোচনা হবে।
উপজেলা নির্বাচনে দলীয় প্রতীক থাকছে না। আওয়ামী লীগের কেন্দ্রীয় কমিটির সভার সিদ্ধান্ত এটি। তবে দলীয় সমর্থন দেয়া হবে কিনা সেই বিষয়ে বর্ধিত সভায় সবার মতামত নেয়া হবে বলে জানিয়েছেন আওয়ামী লীগের এই সাধারণ সম্পাদক।
অনলাইন ডেস্ক








































































































































































































































































































































































































































-min.png)









