বিএনপির পক্ষ থেকে হেলিকপ্টার দুর্ঘটনায় ইরানের প্রেসিডেন্ট ইব্রাহিম রাইসির মৃত্যুতে শোক জানিয়েছেন দলের মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর। আজ বৃহস্পতিবার (২৩ মে) সকালে শোক জানাতে ইরান দূতাবাসে যান মির্জা ফখরুল।
বিএনপির মিডিয়া সেলের সদস্য শায়রুল কবির খান সংবাদমাধ্যমকে এ তথ্য জানান।
ফখরুল বলেন, এ মুহূর্তে বিশ্বে যখন অভিজ্ঞ রাজনৈতিক নেতার প্রয়োজন তখনই তার মতো এমন একজন অভিজ্ঞ রাজনীতিকের এভাবে মৃত্যু কাম্য নয়, যা বিশ্বের শান্তির জন্য হুমকি।
আরও পড়ুন: যেভাবে হত্যা করা হয় এমপি আনারকে...
বিশ্ব রাজনীতির জন্য এটা অপূরণীয় ক্ষতি। প্রেসিডেন্টের পরিবার, আত্মীয়স্বজনসহ ইরানের জনগণ যেন এ মুহূর্তে সঠিক সিদ্ধান্ত নিতে পারেন সেটাই কাম্য।
অনলাইন ডেস্ক








































































































































































































































































































































































































































-min.png)









