Deprecated: Creation of dynamic property my_class::$con1 is deprecated in /home/soykot_360/saddam-hossien/newsbangladesh64.com/config/my_class_for_web.php on line 18 ঢাকা-রংপুর মহাসড়কে জামায়াতের বিক্ষোভ মিছিল

ঢাকা-রংপুর মহাসড়কে জামায়াতের বিক্ষোভ মিছিল

 অনলাইন ডেস্ক    ৭ ডিসেম্বার, ২০২৩ ১৮:৩০:০০নিউজটি দেখা হয়েছে মোট 50 বার

বিএনপির ডাকা দশম দফা ৪৮ ঘণ্টার অবরোধের দ্বিতীয় দিন আজ বৃহস্পতিবার (৭ ডিসেম্বর) সকালে গাইবান্ধার পলাশবাড়ীর ঢাকা-রংপুর মহাসড়কে বিক্ষোভ করেছেন জামায়াত নেতাকর্মীরা।

জামায়াতে ইসলামী উপজেলা শাখার উদ্যোগে আজ সকালে ঢাকা-রংপুর মহাসড়কের গৃধারীপুর ব্র্যাক এলাকায় শতাধিক নেতাকর্মী নিয়ে বিক্ষোভ মিছিল করেন।

মিছিল শেষে রাস্তায় অবস্থান নেয়ার চেষ্টা করলে পুলিশ এসে তাদের ধাওয়া দিলে পালিয়ে যান় দলটির নেতাকর্মীরা।

আরও পড়ুন: আজ থেকে ফের ৪৮ ঘন্টা অবরোধ...

পলাশবাড়ী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আরজু মোহাম্মদ সাজ্জাদ হোসেন বলেন, মহাসড়কে জামায়াত নেতাকর্মীর বিক্ষোভের খবর পেয়ে ঘটনাস্থলে গিয়ে কাউকেই পাওয়া যায়নি। পুলিশ আসার খবরে তারা আগেই সটকে পড়েছেন।

অনলাইন ডেস্ক