সমাবেশে পুলিশের হামলার অভিযোগ এনে আগামীকাল রোববার (২৯ অক্টোবর) সারা বাংলাদেশে সকাল-সন্ধ্যা হরতালের ডাক দিয়েছে বিএনপি। আজ শনিবার নয়াপল্টনে বিএনপির সমাবেশ থেকে এই ঘোষণা দেন দলটি।
বিএনপির অফিসিয়াল ফেসবুক পেজ থেকে এ তথ্য নিশ্চিত করেন।
জানা গেছে, নয়াপল্টনে বিএনপির শান্তিপূর্ণ সমাবেশে আওয়ামী লীগ ও পুলিশের হামলার প্রতিবাদে আগামীকাল সারাদেশে সকাল-সন্ধ্যা হরতাল পালন করা হবে। বেলা আড়াইটার দিকে বিএনপির নয়াপল্টনের সমাবেশের দুদিকে অবস্থান নেয় পুলিশ। নিক্ষেপ করা হয় বেশ কয়েকটি সাউন্ড গ্রেনেড ও টিয়ারশেল। এর পরপরই মির্জা ফখরুল স্টেজ থেকে আজ বেলা ৩টা ১০ মিনিটে হরতালের ঘোষণা দেন।
আরও পড়ুন: পুলিশের উপর জামায়াত-শিবির কর্মীদের হামলা, ভাঙচুর...
বিএনপির অভিযোগ, পুলিশ কাকরাইল মোড় থেকে ধীরে ধীরে রাবার বুলেট ও সাউন্ড গ্রেনেড ছুঁড়তে ছুঁড়তে পল্টনের দিকে এগিয়ে যায়। একসময় মুহুর্মুহু রাবার বুলেট ও সাউন্ড গ্রেনেড ছুড়তে থাকে।
অনলাইন ডেস্ক








































































































































































































































































































































































































































-min.png)









