আগামী দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনের জন্য আজ সোমবার থেকে জাতীয় পার্টির দলীয় মনোনয়ন ফরম বিতরণ শুরু। যা চলবে আগামী মঙ্গলবার (২১ নভেম্বর) পর্যন্ত।
জাতীয় পার্টির যুগ্ম দপ্তর সম্পাদক মাহমুদ আলম গত রোববার রাতে গণমাধ্যমকে এই জানান।
তিনি বলেন, জাতীয় পার্টির চেয়ারম্যানের বনানীর কার্যালয় থেকে প্রতিদিন সকাল ১০টা থেকে বিকেল ৪টা পর্যন্ত দলীয় মনোনয়ন ফরম বিতরণ ও গ্রহণ করা হবে।
আরও পড়ুন: মির্জা ফখরুলের জামিন শুনানি আজ দুপুরে...
মাহমুদ আলম আরও বলেন, জাতীয় পার্টির কেন্দ্রীয় নির্বাহী কমিটির সর্বস্তরের নেতাদের বকেয়া মাসিক চাঁদা পরিশোধ করে মনোনয়ন ফরম সংগ্রহ করতে হবে। প্রতিটি মনোনয়ন ফরমের মূল্য ৩০ হাজার টাকা নির্ধারণ করেছে দলটি।
মনোনয়ন ফরম বিক্রি শুরুর ঘোষণা দিলেও শেষ পর্যন্ত জাপা নির্বাচনে অংশগ্রহণ করবে কি না, সে বিষয়ে অবস্থান স্পষ্ট করেনি। দলের মহাসচিব মুজিবুল হক বলেছেন, নির্বাচনে অংশগ্রহণের বিষয়ে চূড়ান্ত সিদ্ধান্ত তারা এখনো নেননি।
অনলাইন ডেস্ক








































































































































































































































































































































































































































-min.png)









