বিএনপির ডাকা ৪৮ ঘন্টা অবরোধের দ্বিতৃতীয় দিন আজ। গাজীপুরের দক্ষিণ সালনা এলাকার ঢাকা-ময়মনসিংহ মহাসড়কে সকাল ৭টার সময় দুটি কাভার্ডভ্যানে আগুন দিয়েছে দুর্বৃত্তরা।
ফায়ার সার্ভিস সূত্রে জানা গেছে, সকাল ৭টার সময় ঢাকা ময়মনসিংহ মহাসড়ক দিয়ে দুটি কাভার্ডভ্যান ময়মনসিংহের দিকে যাচ্ছিল। কাভার্ডভ্যান দুটি সদর থানার দক্ষিণ সালনা এলাকায় পৌঁছালে ৩ থেকে ৪টি মোটরসাইকেলে এসে ইটপাটকেল নিক্ষেপ করে গাড়ির গতিরোধ করে। পরে পেট্রোল দিয়ে আগুন লাগিয়ে দ্রুত পালিয়ে যায়।
আরও পড়ুন: নৌকা পেতে দৌড় একঝাঁক তারকা, পুলিশ, সাংবাদিকদের...
গাজীপুর ফায়ার সার্ভিসের উপ-পরিচালক আবদুল্লাহ আল আরেফিন বলেন, খবর পেয়ে ফায়ার সার্ভিসের দুটি ইউনিট ঘটনা স্থলে গিয়ে আগুন নিয়ন্ত্রণে আনে। আগুনে কাভার্ডভ্যান দুটির সামনের অংশ ও ভেতরে থাকা মালামাল পুড়ে গেছে। এ ঘটনায় কেউ হতাহত হয়নি।
অনলাইন ডেস্ক








































































































































































































































































































































































































































-min.png)









