Deprecated: Creation of dynamic property my_class::$con1 is deprecated in /home/soykot_360/saddam-hossien/newsbangladesh64.com/config/my_class_for_web.php on line 18 নোয়াখালীতে নৌকার প্রার্থীর মনোনয়ন বাতিল

নোয়াখালীতে নৌকার প্রার্থীর মনোনয়ন বাতিল

     ৩ ডিসেম্বার, ২০২৩ ১৭:০৩:০০নিউজটি দেখা হয়েছে মোট 28 বার

আগামী দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনে নোয়াখালী-১ (বেগমগঞ্জ) আসনের আওয়ামী লীগ মনোনীত প্রার্থী মামুনুর রশিদের মনোনয়ন বাতিল করা হয়েছে। আজ রোববার (৩ ডিসেম্বর) দুপুরে মনোনয়ন যাচাই-বাছাইকালে জেলা রিটার্নিং কর্মকর্তা ও জেলা প্রশাসক দেওয়ান মাহবুবুর রহমান ঋণ খেলাপির দায়ে তার মনোনয়নটি বাতিল করেন।

রিটার্নিং কর্মকর্তা ও জেলা প্রশাসক দেওয়ান মাহবুবুর রহমান বলেন, ৩০ নভেম্বর মনোনয়ন জমা দেয়ার দিনও বাংলাদেশ ব্যাংকের ক্রেডিট ইনফরমেশন ব্যুরো (সিআইবি) রিপোর্ট অনুযায়ী মামুনুর রশিদ কিরণ একজন ঋণ খেলাপি ছিলেন। তাই তার মনোনয়নপত্র আইন অনুযায়ী বৈধ বলার সুযোগ নেই।

বিষয়টি নিয়ে মামুনুর রশিদ কিরণ বলেন, ‘আমাদের প্রতিষ্ঠানের নামে যতোগুলো ঋণ আছে তার সবগুলোই নিয়ম অনুযায়ী হালনাগাদ আছে। সবকিছু বলার পরও জেলা রিটার্নিং কর্মকর্তা মনোনয়ন বাতিল করেছেন। আমি নির্বাচন কমিশন বরাবর আপিল করবো। আশা করি মনোনয়ন ফিরে পাবো।’

আরও পড়ুন: মেহেরপুরে অবরোধের সমর্থনে বিএনপির বিক্ষোভ ও মশাল মিছিল...

নোয়াখালী-৩ আসনে মোট ১১ জন প্রার্থী মনোনয়নপত্র দাখিল করেন। এরমধ্যে নৌকার প্রার্থী মামুনুর রশিদ কিরনসহ চার জনের মনোনয়ন বাতিল করা হয়েছে।

অন্যরা হলেন, জাসদের জয়নাল আবদীন, স্বতন্ত্র আবুল কাশেম ও মনিরুল ইসলাম। এছাড়া বিভিন্ন কারণে তিনজনের মনোনয়ন স্থগিত করা হয়েছে। এরা হলেন-স্বতন্ত্র প্রার্থী আক্তার হোসেন ফয়সাল, জাতীয় পার্টির ফজলে এলাহী সোহাগ ও সাম্যবাদী দলের মহিউদ্দিন।