Deprecated: Creation of dynamic property my_class::$con1 is deprecated in /home/soykot_360/saddam-hossien/newsbangladesh64.com/config/my_class_for_web.php on line 18 উপজেলা নির্বাচন নিয়ে যা ভাবছেন বিএনপি নেতারা

উপজেলা নির্বাচন নিয়ে যা ভাবছেন বিএনপি নেতারা

 অনলাইন ডেস্ক    ১ ফেব্রুয়ারী, ২০২৪ ১৬:৪৯:০০নিউজটি দেখা হয়েছে মোট 40 বার

শুধু উপজেলা নির্বাচনই নয়, সরকারের কোনো কাজেই বিএনপির নেতাকর্মীরা অংশ নেবেন না বলে জানিয়েছেন দলটির নেতারা। এমনকি সরকার পতন আন্দোলনের নতুন কৌশল নিয়ে মাঠে থাকার কথাও জানিয়েছেন তারা।

তারা বলেছেন, শিগগিরই আসছে নির্বাচন ও সংসদ বাতিলসহ এক দফা দাবি আদায়ের ভিন্ন কর্মসূচি। নির্বাচনের আগে টানা আন্দোলন, হরতাল-অবরোধ আর অসহযোগের কর্মসূচি নিয়ে মাঠে থাকা বিএনপি ভোটের পর অনেকটাই নীরব। তবে নির্বাচন ও সংসদ বাতিলের দাবিতে নতুন করে চলতি সপ্তাহে কালো পতাকা মিছিল করেছে দলটি।

সরকারের পদত্যাগের দাবি নিয়ে সামনে কেমন কর্মসূচি আসবে তা নিয়ে জল্পনা-কল্পনা বিএনপির নেতারা।

নেতারা বলছেন, শিগগিরই আসবে নতুন কর্মসূচি। আবারও তৃণমূলের জন্য নতুন স্বপ্ন, সরকার পতন আন্দোলনের নতুন কৌশল নিয়ে মাঠে থাকবেন।

আরও পড়ুন: রাজনীতিতে নাম লেখাচ্ছেন থালাপতি বিজয়!...

বিএনপির চেয়ারপারসনের উপদেষ্টা জয়নুল আবদীন ফারুক বলেন, ‘অনেকেই ভাবছেন ৭ জানুয়ারির পর আমরা অলস হয়ে পড়েছি। আসলে প্রতিটি রাজনৈতিক দলের একটা কৌশল থাকে–যারা আন্দোলনে আছে তারা যেমন একটা সুনির্দিষ্ট কৌশলের দিকে আন্দোলন এগিয়ে নিয়ে যেতে চায়। তেমনি যারা ক্ষমতায় টিকে থাকতে চায় তাদেরও একটা কৌশল থাকে। সফলতার জন্য যে কৌশল অবলম্বন করা দরকার সে কৌশলের দিকে আমরা এগিয়ে যাচ্ছি।


এদিকে দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচন বর্জনের পর উপজেলা নির্বাচন নিয়ে মোটেও চিন্তিত নয় বলে জানান বিএনপির নেতারা।

বিএনপির সিনিয়র যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভী বলেন, শেখ হাসিনার অধীন বিএনপির নেতাকর্মীরা কোনো কাজে অংশগ্রহণ তা নির্বাচনই হোক আর যা-ই হোক, কখনো পক্ষে থাকবে না।

নির্বাচন বর্জন করায় সরকার জনগণকে শাস্তি দিতেই প্রিপেইড গ্যাস মিটারের ভাড়া দ্বিগুণ করছে বলেও অভিযোগ বিএনপি নেতাদের।

অনলাইন ডেস্ক