ফ্যাসিস্ট হাসিনা সরকারের পতনের প্রেক্ষিতে শান্তি, উন্নয়ন ও অগ্রগতির নতুন প্রত্যয়ের লক্ষে গাংনী উপজেলার রাইপুর ইউনিয়নে বিএনপির জনসভা অনুষ্ঠিত হয়েছে।
আজ শুক্রবার (১৩ সেপ্টেম্বর ) বিকেল ৫ টার সময় রাইপুর ইউনিয়ন বিএনপি এবং অঙ্গ সহযোগী সংগঠন এর আয়োজনে রাইপুর হাইস্কুল মাঠে এই জনসভা অনুষ্ঠিত হয়।
রাইপুর ইউনিয়ন বিএনপির আহ্বায়ক ও সাবেক ইউনিয়ন চেয়ারম্যান আলফাজ উদ্দীন কালুর সভাপতিত্বে জনসভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন মেহেরপুর জেলা বিএনপির সিনিয়র সহ-সভাপতি জাভেদ মাসুদ মিল্টন।
জনসভায় সঞ্চালনা করেন রাইপুর ইউনিয়ন বিএনপির সদস্য সচিব মোঃ আব্দাল হক।
বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, গাংনী উপজেলা বিএনপির সভাপতি রেজাউল হক, জেলা বিএনপির যুগ্ন সম্পাদক মনিরুজ্জামান গাড্ডু, বিএনপির সাধারণ সম্পাদক মকবুল হোসেন মেঘলা, গাংনী উপজেলা যুবদলেরর আহ্বায়ক চপল আহাম্মেদ, গাংনী পৌর বিএনপির আহ্বায়ক আইনসারুল হক ইনসু, গাংনী পৌরসভার ৯নং ওয়াডের সাবেক কমিশনার এনামুল হক, গাংনী পৌরসভার ৮নং ওয়াডের সাবেক কমিশনার সাইদুর রহমান।
এছাড়া জনসভায় স্থানীয় বিএনপি ও অঙ্গসংগঠনের নেতাকর্মীরা উপস্থিত ছিলেন।
তরিকুল ইসলাম








































































































































































































































































































































































































































-min.png)









