মেহেরপুরের গাংনীতে জেলা বিএনপির সিনিয়র সহ সভাপতি জাভেদ মাসুদ মিল্টনের দিক নির্দেশনায় উপজেলা ও পৌর বিএনপি উদ্যেগে কালো পতাকা মিছিল করেছে বিএনপি ও অঙ্গ সংগঠনের নেতাকর্মীরা।
আজ মঙ্গলবার (৩০ জানুয়ারী) সকাল ১০ টার সময় গাংনী বাসস্ট্যান্ড থেকে মিছিলটি শুরু হয়ে শহরের প্রধান সড়ক প্রদক্ষিন করে উপজেলা বিএনপি’র নিজস্ব কার্যালয়ে এসে শেষ হয়।
পরে জেলা যুবদলের সাধারণ সম্পাদক কাওছার আলীর সঞ্চালনায় ও উপজেলা বিএনপির সভাপতি রেজাউল হক এর সভাপতিত্বে উপজেলা বিএনপি’র নিজস্ব কার্যালয়ে আলোচনা সভা অনুষ্ঠিত হয়।
আরও পড়ুন: মেহেরপুরের সাংস্কৃতিক ব্যক্তিত্ব আসলাম শিহির আর নেই...
আলোচনা সভায় নিত্য প্রয়োজনীয় দ্রব্যমূল্যের ঊর্ধ্বগতি, বিএনপির চেয়ারপারসন খালেদা জিয়াসহ কারাবন্দিদের মুক্তি, মিথ্যা মামলা প্রত্যাহার, ‘ডামি’ নির্বাচনের দ্বাদশ সংসদ বাতিলের দাবী তুলে বক্তব্য রাখেন নেতাকর্মীরা।
এসময় উপস্থিত ছিলেন, গাংনী পৌর বিএনপির সাধারন সম্পাদক মকবুল হোসেন মেঘলা, জেলা বিএনপি’র সহ-সভাপতি শহিদুল ইসলাম নাসির, সাংগঠনিক সম্পাদক জুলফিকার আলী ভুট্টো, যুগ্ম সম্পাদক আব্দুল আওয়াল, উপজেলা বিএনপির সাংগঠনিক সম্পাদক আখেরুজ্জামান ও ইনসারুল হক ইন্সু সহ বিএনপির অঙ্গ সংগঠনের নেতৃবৃন্দরা।
সেলিম রেজা, মেহরেপুর








































































































































































































































































































































































































































-min.png)









