Deprecated: Creation of dynamic property my_class::$con1 is deprecated in /home/soykot_360/saddam-hossien/newsbangladesh64.com/config/my_class_for_web.php on line 18 মেহেরপুরের সাংস্কৃতিক ব্যক্তিত্ব আসলাম শিহির আর নেই

মেহেরপুরের সাংস্কৃতিক ব্যক্তিত্ব আসলাম শিহির আর নেই

 মেহেরপুর প্রতিনিধি    ৩০ জানুয়ারী, ২০২৪ ১৭:০০:০০নিউজটি দেখা হয়েছে মোট 29 বার

মেহেরপুরের কৃতী সন্তান সাংস্কৃতিক ব্যক্তিত্ব, মেহেরপুর জেলা আওয়ামী লীগের সাংস্কৃতিক বিষয়ক সম্পাদক ও বাংলাদেশ টেলিভিশনের উপস্থাপক আসলাম শিহির আজ মঙ্গলবার দুপুর সোয়া ১ টার সময় ঢাকায় ভাড়া বাসায় ইন্তেকাল করেন। (ইন্না-লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন)।

বাংলাদেশ শিল্পকলা একাডেমি, ঢাকায় আজ বিকাল ৫ টার সময় মরহুমের প্রথম জানাজার নামাজ অনুষ্ঠিত হবে।

দেশের বিশিষ্ট আবৃত্তিশিল্পী, নাট্যাভিনেতা, টিভি ও রেডিওর উপস্থাপক আসলাম শিহির দুরারোগ্য থাইরয়েড ব্যাধিতে ভুগছিলেন।

থাইরয়েড গ্রন্থি ফুলে গিয়ে তীব্র ব্যথা হলে গত সেপ্টেম্বর মাসের বঙ্গবন্ধু শেখ মুজিব মেডিক্যাল বিশ্ববিদ্যালয়ে ভর্তি হন আসলাম শিহির। সেখানে পরীক্ষা-নিরীক্ষার পরে চিকিৎসকরা তার অপারেশন করার সিদ্ধান্ত নেন। দুর্ভাগ্যবশত অপারেশন সফল হয়নি।

আরও পড়ুন: বেনাপোল চেকপোস্ট থেকে মার্কিন ডলারসহ যাত্রী আটক...

উল্লেখ্য, বাংলাদেশ আওয়ামী লীগের কেন্দ্রীয় সাংস্কৃতিক উপকমিটির সদস্য আসলাম হোসেন শিহির। তিনি ছাত্র জীবন থেকেই রাজনীতিতে জড়িয়ে পড়েন। ঢাকা বিশ্ববিদ্যালয়ে ছাত্রলীগের রাজনীতিতে সক্রিয় সদস্য ছিলেন। পরে ছাত্রলীগের কেন্দ্রীয় কমিটির দুবার সাংস্কৃতিক সম্পাদক হন আসলাম হোসেন শিহির।

তিনি মেহেরপুর জেলা আওয়ামী লীগের দুইবারের সাংস্কৃতিক সম্পাদক হন। এর আগে আসলাম হোসেন শিহির মেহেরপুর জেলা ছাত্রলীগের সহসভাপতি হিসেবে দায়িত্ব পালন করেছেন।

বর্তমানে তিনি মেহেরপুর জেলা আওয়ামী লীগের সাংস্কৃতিক সম্পাদক হিসেবেও দায়িত্ব পালন করছেন। ব্যক্তি জীবনে তার স্ত্রী, এক ছেলে ও এক মেয়ে রয়েছে। তার ছেলে ও মেয়ে দুজনেই স্কুলে পড়ছে।

মেহেরপুর প্রতিনিধি