Deprecated: Creation of dynamic property my_class::$con1 is deprecated in /home/soykot_360/saddam-hossien/newsbangladesh64.com/config/my_class_for_web.php on line 18 গাংনীতে গাঁজাসহ এক মাদক ব্যবসায়ী আটক

গাংনীতে গাঁজাসহ এক মাদক ব্যবসায়ী আটক

  তরিকুল ইসলাম    ৫ নভেম্বার, ২০২৪ ১৯:৩৭:০০নিউজটি দেখা হয়েছে মোট 38 বার

মেহেরপুরের গাংনীতে গাঁজাসহ তৌফিক মোল্লা নামের এক মাদক ব্যবসায়ীকে (২৭) আটক করেছে র্যাব সদস্যরা। মঙ্গলবার (৫ নভেম্বর) সকাল সাড়ে ৬টার দিকে গাংনী উপজেলার তেঁতুলবাড়িয়া গ্রামে অভিযান চালিয়ে ২ কেজি ৭০০ গ্রাম গাঁজাসহ তাকে আটক করা হয়।

তৌফিক মোল্লা উপজেলার খাসমহল গ্রামের মৃত আবুল কালামের ছেলে।

আরো পড়ুন:গাংনী শিক্ষা অফিসারকে লাঞ্চিত, ৮ যুবদল নেতাকর্মীর বিরুদ্ধে মামলা

র্যাব-১২ এর মেহেরপুরের গাংনীস্থ ক্যাম্প কমান্ডার ও অতিরিক্ত পুলিশ সুপার আশরাফউল্লাহ মঙ্গলবার দুপুরে এক প্রেস বিজ্ঞপ্তি মারফত এ তথ্য নিশ্চিত করেছেন। র্যাব সূত্রে জানা গেছে, মাদক নিয়ে অবস্থান করছে এমন গোপন সংবাদের ভিত্তিতে র্যাবের একটি অভিযানিক দল তেঁতুলবাড়িয়া গ্রামের মোশারফ হোসেনের বসতবাড়ির পশ্চিম পাশের পাকা রাস্তার ওপর অভিযান পরিচালনা করে। এসময় ২ কেজি ৭০০ গ্রাম গাঁজাসহ তৌফিক মোল্লা নামের এক মাদক ব্যবসায়ীকে আটক করা হয়। সেই সাথে মাদক ক্রয় বিক্রয়ের কাজে ব্যবহৃত একটি মোবাইল ফোন জব্দ করা হয়।

আটককৃত তৌফিক মোল্লার বিরুদ্ধে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলাপূর্বক গাংনী থানায় হস্তান্তর করা হয়েছে।

তরিকুল ইসলাম