বাংলাদেশের চার অঞ্চলে আজ দুপুর একটার সময় ঝড় হতে পারে। এসময় বাতাসের গতিবেগ ঘণ্টায় সর্বোচ্চ ৬০ কিলোমিটার হতে পারে বলে জানানো হয়েছে। আজ শনিবার (১৫ জুন) ভোরে দেশের অভ্যন্তরীণ নদীবন্দরের জন্য দেয়া আবহাওয়ার সতর্কবার্তায় এ তথ্য জানানো হয়।
সতর্কবার্তায় জানানো হয়, আজ দুপুর ১টার সময় দিনাজপুর, বগুড়া, ময়মনসিংহ এবং সিলেট অঞ্চলের ওপর দিয়ে পশ্চিম ও উত্তর-পশ্চিম দিক থেকে ঘণ্টায় ৪৫-৬০ কিলোমিটার বেগে ঝড়ো হাওয়াসহ বৃষ্টি হতে পারে।
আরও পড়ুন: বিশ্বের সবচেয়ে দামি প্রতিষ্ঠান অ্যাপল...
এসব এলাকার নদীবন্দরগুলোকে ১ নম্বর সতর্ক সংকেত দেখাতে বলা হয়েছে।
এদিকে ঈদের দিনসহ আগামী কয়েকদিন বৃষ্টির প্রবণতা বাড়তে পারে বলছে আবহাওয়া দফতর। সেইসঙ্গে কোথাও কোথাও ভারি বর্ষণের আশঙ্কাও রয়েছে।
অনলাইন ডেস্ক






































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































32.jpg)
































