ঝালকাঠির রাজাপুর উপজেলার একটি সরকারি প্রাথমিক বিদ্যালয়ে ক্লাস চলাকালে ছাদের ভীম ধসে ৫ শিক্ষার্থী আহত হয়েছে। আজ রোববার (৭ জুলাই) সকাল সাড়ে ৯টার সময় ৩ নম্বর পূর্ব সাতুরিয়া সরকারি প্রাথমিক বিদ্যালয়ে এ দুর্ঘটনা ঘটে।
স্কুলের প্রধান শিক্ষক সিদ্দিকুর রহমান জানান, পঞ্চম শ্রেণির ইংরেজি ক্লাস চলছিল। এমন সময় ছাদের ভীম ধসে পড়ে বিকট শব্দ হয়। ছাদের বালু-সুরকি মাথায় ও চোখে পড়ে পঞ্চম শ্রেণির জুনায়েদ ও তামিমসহ কমপক্ষে ৫ শিক্ষার্থী আহত হয়।
তবে তারা প্রাথমিক চিকিৎসাতেই সুস্থ হয়েছে। কিন্তু ঘটনার পর থেকেই ক্লাসের শিশু শিক্ষার্থীদের মাঝে আতঙ্ক বিরাজ করছে। প্রধান শিক্ষক বলেন, ২০০৪ সালে অফিসরুমসহ দুই কক্ষের এই ভবনটি নির্মাণ করা হয়।
একটিতে পঞ্চম শ্রেণির ক্লাস এবং অপরটিতে আমি বিদ্যালয়ের অফিস রুমের কাজ চালিয়ে আসছি। অন্য একটি টিনসেড রুমে চলে স্কুলের অন্যান্য ক্লাস। কিন্তু দীর্ঘ দিন ধরেই ঝুঁকিপূর্ণ এ ভবনটি আমাদের ব্যবহার করতে হচ্ছে।
ভীম ফাটা ও ছাদের ফাটলসহ চরম ঝুঁকির কথা উল্লেখ করে এক বছর আগেই আমি কর্তৃপক্ষকে লিখিতভাবে বিষয়টি জানিয়েছি। কর্তৃপক্ষ একবার পরিদর্শনও করেছে। কিন্তু এখন পর্যন্ত কোনো প্রতিকার পাইনি।
এদিকে ঘটনার খবর শুনে সরেজমিন যান রাজাপুর উপজেলা প্রাথমিক শিক্ষা কর্মকর্তা আক্তার হোসেন।
তিনি বলেন, উপজেলা প্রকৌশলীও এর আগে স্কুলটি ভিজিট করে গেছেন। কিন্তু ভবনটি এত ঝুঁকিপূর্ণ ছিল তা বাইরে থেকে দেখে বোঝা যায়নি। আমি ভবনটির দুটি কক্ষই তালাবদ্ধ করে এখানে সব ধরেন ক্লাস ও দাফতরিক কাজ বন্ধ করার নির্দেশ দিয়েছি।
ভবনটি পরিত্যক্ত ঘোষণা করতে প্রধান শিক্ষককে লিখিত আবেদন করার জন্যও বলেছি। প্রসঙ্গত, উপজেলার প্রত্যন্ত এলাকায় অবস্থিত এ সরকারি প্রাথমিক বিদ্যালয়টিতে মোট ৮ জন শিক্ষক ও ১৪৩ জন শিক্ষার্থী রয়েছে।
অনলাইন ডেস্ক






































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































32.jpg)
































