মেহেরপুরের মুজিবনগর উপজেলার শিবনগর গ্রাম থেকে গত শনিবার (২৪ ফেব্রুয়ারি) বিকেল পাঁচটার সময় বিদেশি পিস্তল ও গুলি, পাঁচটা মোবাইলসহ পাঁচজনকে আটক করেছে মুজিবনগর থানা পুলিশ।
অনলাইন জুয়ায় এলাকায় আধিপত্য বিস্তারের লক্ষ্যে অস্ত্র নিয়ে তারা অবস্থান করছিল বলে ধারণা করছেন পুলিশ।
আটককৃতরা হলেন- কোমরপুর গ্রামের বিল্লাল শেখের ছেলে প্রিন্স শেখ (৩৪), মুজিবনগর উপজেলার শিবপুর গ্রামের শাহজুল শেখের ছেলে শেখ বিজয় (২১), সিরাজুল ইসলামের ছেলে শাহিন রেজা (২৪), শফিকুল ইসলামের ছেলে আলামিন (৩১) ও যশোরের কোতয়ালির আব্দুল খালেকের ছেলে রাজন হাসান (২৯)।
মুজিবনগর থানার (ওসি) উজ্জল দত্ত বলেন, মুজিবনগর উপজেলার শিবপুর গ্রামে অনলাইন জুয়াড়ি বিজয় শেখের বাড়িতে অস্ত্র নিয়ে কয়েকজন অবস্থান করছে এমন গোপন সংবাদের ভিত্তিতে অভিযান চালায় পুলিশ। এসময় বিজয় শেখসহ তার সঙ্গী ৪ জনকে আটক করা হয়।
আরও পড়ুন: দেশীয় তেল-গ্যাস অনুসন্ধানে জোর...
তাদের স্বীকারোক্তিতে বাড়ির সেফটিক ট্যাংক থেকে ১টি বিদেশি পিস্তল, ১ রাউন্ড গুলি ও ১টি ম্যাগজিন উদ্ধার করা হয়। আটককৃত বিজয় শেখের নামে অনলাইন জুয়ার মামলা রয়েছে বলে জানায় পুলিশ।
আটকের অভিযানের পর রাত সাড়ে নয়টার সময় মুজিবনগর থানায় এক ব্রিফিংয়ে মেহেরপুর অতিরিক্ত পুলিশ সুপার আহসান খান বলেন, তারা সন্ত্রাসী কর্মকান্ড করার জন্য সেখানে অস্ত্র নিয়ে অবস্থান করছিল বলে জানতে পারে পুলিশ। তারা অনলাইন জুয়া ছাড়াও সন্ত্রাসী কর্মকান্ড জড়িত কি না তা তদন্ত করা হচ্ছে।
তরিকুল ইসলাম






































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































32.jpg)
































