Deprecated: Creation of dynamic property my_class::$con1 is deprecated in /home/soykot_360/saddam-hossien/newsbangladesh64.com/config/my_class_for_web.php on line 18 মেহেরপুরে তাপদাহে পথচারীদের মাঝে পানি, ক্যাপ ও গামছা বিতরণ

মেহেরপুরে তাপদাহে পথচারীদের মাঝে পানি, ক্যাপ ও গামছা বিতরণ

 তরিকুল ইসলাম    ২৫ এপ্রিল, ২০২৪ ১৬:৩৬:০০নিউজটি দেখা হয়েছে মোট 21 বার

অতিরিক্ত তাপদাহে মেহেরপুর সাধারণ খেটে খাওয়া মানুষের জীবন দুরবিসহ হয়ে পড়েছে। আর এই কারণে মেহেরপুর পৌর মেয়র মাহফুজুর রহমান রিটনের উদ্যোগে আজ বৃহস্পতিবার দুপুরে পৌরসভা চত্বরে ২ হাজার রিক্সা, ভ্যান চালক ও পথচারীদের মাঝে পানি, ক্যাপ ও গামছা বিতরণ করা হয়।

এ সময় পৌর প্যানেল মেয়র শাহিনুর রহমান রিটন, কাউন্সিলর আবদুল্লাহ মামুন, জাহাঙ্গীর আলম, বাপ্পি, সহ পৌর কর্মকর্তারা উপস্থিত ছিলেন।

পৌর মেয়র মাহফুজুর রহমান রিটন জনসাধারণকে রোদ এড়িয়ে চলা ও বাইরে বের হলে ছাতা, ক্যাপ বা কাপড় দিয়ে মাথা যথাসম্ভব ঢেকে রাখার পরামর্শ দেন।

এছাড়া প্রচুর পরিমাণে বিশুদ্ধ পানি পান করা ও বাসি, খোলা খাবার খাওয়া থেকে বিরত থাকা এবং অসুস্থ বোধ করলে দ্রুত নিকটস্থ চিকিৎসকের পরামর্শ নেওয়ার কথাও বলেন তিনি।

তরিকুল ইসলাম