বোন ম্যারো ক্যান্সারে আক্রান্ত হয়ে জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের বাংলা বিভাগের অধ্যাপক শিল্পী খানম মারা গেছেন।
রবিবার বিকেল সাড়ে চারটার সময় বাংলাদেশ স্পেশালাইজড হাসপাতালে তার মৃত্যুর বিষয়টি নিশ্চিত করেছেন বিভাগের সহযোগী অধ্যাপক শাহ মো. আরিফুল আবেদ।
গত আড়াই বছর আগে ক্যান্সার ধরা পড়ে অধ্যাপক শিল্পী খানমের। দেশে কিছুদিন চিকিৎসার পর তাকে নেয়া হয় ভারতে।
আরও পড়ুন: কিশোরগঞ্জে সড়ক দুর্ঘটনায় স্কুলছাত্র নিহত...
সেখানে টাটা মেমোরিয়াল হাসপাতালে প্রায় দেড় মাস চিকিৎসা শেষে ফিরে আসেন তিনি।
এরপর অবস্থার অবনতি হওয়ায় গত শুক্রবার রাতে অধ্যাপক শিল্পী খানমকে নিবিড় পরিচর্যা কেন্দ্রে (আইসিইউ) স্থানান্তর করা হয়েছিল।
জবি প্রতিনিধি






































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































32.jpg)
































