মেহেরপুরের গাংনীতে মোটরসাইকেল ও অটোবাইকের মুখোমুখি সংঘর্ষে লিখন হোসেন (২৮) নামের এক যুবকের মৃত্যু হয়েছে। শুক্রবার দুপুর ১২ টায় গাংনী-সাহারবাটি সড়কের চৌগাছা নামক এলাকায় এ দূর্ঘটনা ঘটে।
নিহত লিখন হোসেন ষোলটাকা গ্রামের রহিদুল ইসলামের ছেলে।
প্রত্যক্ষদর্শী জহিরুল ইসলাম মিঠু জানান, লিখন হোসেন গাংনী থেকে সাহারবাটি ও সাহারবাটি থেকে গাংনী গামী একটি আটোবাইক চৌগাছাতে পৌছালে মুখোমুখি সংঘর্ষ হয়। এতে লিখন হোসেন গুরুত্বর আহত হয়।
পরে স্থানীয়রা দ্রুত তাকে গাংনী হাসপাতালে নিয়ে যায়। সেখানে অবস্থার অবনতি হওয়ায় কর্তব্যরত চিকিৎসক মাসুদুর রহমান তাকে কুষ্টিয়া মেডিকেল কলেজ হাসপাতালে রেফার্ড করেন। কুষ্টিয়াতে তার অবস্থার আরো অবনতি হলে চিকিৎসক তাকে রাজশাহী মেডিকেল কলেজ হাসপাতালে রেফার্ড করে। এ্যাম্বোলেন্স যোগে রাজশাহী মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসা নিতে যাওয়ার সময় পাবনা জেলার রুপপুর এলাকায় পৌছানোর পর তার মৃত্যু হয়।
ষোলটাকা ইউনিয়ন পরিরষদের সাবেক চেয়ারম্যান মনিরুজ্জামান মনি বলেন,লিখন হোসেন একটি ঠিকাদারী প্রতিষ্ঠানের সহকারী ম্যানেজার হিসেবে কর্মরত ছিলেন। তার মৃত্যুতে পরিবার সহ গোটা এলাকায় শোকের ছায়া নেমে এসেছে। লিখন ষোলটাকা ও পার্শবর্তী এলাকায় ভালো মানুষ হিসেবে পরিচিত ছিলো।
এঘটনায় আটোবাইক চালক সামান্য আহত হয়েছে।
গাংনী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা বনি ইসরাইল জানান,দূর্ঘটনার সংবাদ পেয়ে পুলিশ পাঠানো হয়েছে। পরবর্তীতে আইনগত ব্যবস্থা নেয়া হবে।
তরিকুল ইসলাম






































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































32.jpg)
































