Deprecated: Creation of dynamic property my_class::$con1 is deprecated in /home/soykot_360/saddam-hossien/newsbangladesh64.com/config/my_class_for_web.php on line 18 ইবি রিপোর্টার্স ইউনিটির সাংবাদিকদের সাথে নবনিযুক্ত উপাচার্যের মতবিনিময়

ইবি রিপোর্টার্স ইউনিটির সাংবাদিকদের সাথে নবনিযুক্ত উপাচার্যের মতবিনিময়

 ইবি প্রতিনিধি     ১ অক্টোবার, ২০২৪ ১৬:৫৫:০০নিউজটি দেখা হয়েছে মোট 31 বার

ইসলামী বিশ্ববিদ্যালয়ে (ইবি) সদ্য নিয়োগপ্রাপ্ত উপাচার্য অধ্যাপক ড. নকীব মোহাম্মদ নসরুল্লাহ'র সাথে মতবিনিময় করেছে বিশ্ববিদ্যালয়ের সাংবাদিক সংগঠন ‘ইসলামী বিশ্ববিদ্যালয় রিপোর্টার্স ইউনিটি’।

আজ মঙ্গলবার (১ অক্টোবর) দুপুর সাড়ে ১২টার সময় উপাচার্যের সভাকক্ষে মতবিনিময় সভাটি অনুষ্ঠিত হয়।

এসময় সাংবাদিকদের সাথে বিশ্ববিদ্যালয়ের শিক্ষা সংস্কার, সেশনজট নিরসন, গবেষণা উন্নয়ন, দুর্নীতি প্রতিরোধ সহ নানা বিষয়ে সংস্কারমূলক আলোচনা করেন উপাচার্য ড. নকীব মোহাম্মদ নসরুল্লাহ। মতবিনিময় সভায় ইবি রিপোর্টার্স ইউনিটির সদস্য সচিব ফারহানা নওশিন তিতলি, শাহীন আলম, শাহরিয়ার কবির রিমন, সামি আল সাদ আওন সহ সংগঠনের অন্যান্য সাংবাদিকবৃন্দ উপস্থিত ছিলেন।

আরও পড়ুন: গজলডোবা বাঁধ খুলে আকষ্মিক বন্যা সৃষ্টির প্রতিবাদে ইবিতে বিক্ষোভ...

রিপোর্টার্স ইউনিটির সাংবাদিকদের উদ্দেশ্যে উপাচার্য অধ্যাপক ড. নকীব মোহাম্মদ নসরুল্লাহ বলেন, আপনারা সাংবাদিকরা নিরপেক্ষভাবে সাংবাদিকতা করবেন। বিশ্ববিদ্যালয়ের শিক্ষা, সংস্কৃতি, উন্নয়নের ইতিবাচক প্রচার করবেন পাশাপাশি বিশ্ববিদ্যালয়ের উন্নয়নে যদি দুর্নীতি হয় সেটা আপনারাই ধরিয়ে দেবেন।

তবে অনিয়মের বিষয়ে আগে আমাকে অবহিত করবেন। বাইরের কোন কথার ভিত্তিতে যাচাই না করে তা প্রচার করবেন না।

এছাড়াও তিনি শিক্ষা সংস্কারে সাংবাদিকদের সহযোগিতা কামনা করেছেন।

ইবি প্রতিনিধি