Deprecated: Creation of dynamic property my_class::$con1 is deprecated in /home/soykot_360/saddam-hossien/newsbangladesh64.com/config/my_class_for_web.php on line 18 গাংনীতে ট্রাকের ধাক্কায় স্কুল শিক্ষার্থীর মৃত্যু

গাংনীতে ট্রাকের ধাক্কায় স্কুল শিক্ষার্থীর মৃত্যু

 অনলাইন ডেস্ক    ১৪ নভেম্বার, ২০২৩ ১৫:২০:০০নিউজটি দেখা হয়েছে মোট 37 বার

মেহেরপুরের গাংনীতে আজ মঙ্গলবার (১৪ নভেম্বর) সকালে মেহেরপুর কুষ্টিয়া সড়ক আকুবপুর গ্রামে ড্রাম ট্রাক ও মোটরসাইকেলের মুখোমুখি সংঘর্ষে মোঃ সিয়াম হোসেন (১৫) নামের এক স্কুল ছাত্র নিহত ও গুরুতর আহত হয়েছেন তার বন্ধু বকুল (১৫)।

দুপুর ১২টার সময় কুষ্টিয়া মেডিকেল হাসপাতালে নেওয়ার পরপর মোঃ সিয়াম হোসেন মারা যায়।

নিহত সিয়াম হোসেন গাংনী উপজেলার মটমুড়া ইউনিয়নের আকুবপুর গ্রামের প্রবাসী হাশেম আলীর ছেলে। আহত বকুল (১৫) আনারুল ইসলামের ছেলে। তারা স্থানীয় মাধ্যমিক বিদ্যালয় দশম শ্রেণীর ছাত্র।

আরও পড়ন: মেহেরপুরে সীমান্তে মার্কিন ডলার উদ্ধার...

প্রত্যক্ষদর্শীরা জানান, সিয়াম ও বকুল পার্শ্ববর্তী খলিসাখুন্ডি বাজারে যাওয়ার পথে আকুবপুর বাজারের অদুরে নিয়ন্ত্রণ হারিয়ে বালুবাহী ট্রাকের সাথে ধাক্কা লেগে মারাত্মক আহত হয়। আহত দুজনকে উদ্ধার করে কুষ্টিয়া মেডিকেল কলেজ হাসপাতালে নেওয়ার পরপরই সিয়াম মারা যায়।

গাংনী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা মো: তাজুল ইসলাম বলেন, ট্রাক চালকসহ ট্রাকটিকে আটক করা হয়েছে। নিহত পরিবারের আবেদনের প্রেক্ষিতে পরবর্তী আইনগত ব্যবস্থা নেওয়া হবে।

অনলাইন ডেস্ক