Deprecated: Creation of dynamic property my_class::$con1 is deprecated in /home/soykot_360/saddam-hossien/newsbangladesh64.com/config/my_class_for_web.php on line 18 জবির ম্যানেজমেন্ট ক্লাবের সভাপতি মাহিন, সম্পাদক রনি

জবির ম্যানেজমেন্ট ক্লাবের সভাপতি মাহিন, সম্পাদক রনি

 জবি প্রতিবেদক    ২৪ সেপ্টেম্বার, ২০২৪ ১০:২৩:০০নিউজটি দেখা হয়েছে মোট 58 বার

জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের ম্যানেজমেন্ট ক্লাবের ২০২৪-২৫ এর কার্যনির্বাহী পরিষদের নতুন কমিটি ঘোষণা করা হয়েছে। কমিটিতে ম্যানেজমেন্ট স্টাডিজ বিভাগের ২০১৯-২০ শিক্ষাবর্ষের শিক্ষার্থী এ.এইচ.এম মাহিনকে সভাপতি এবং একই শিক্ষাবর্ষের মো. কায়েম আহমেদ রনিকে সাধারণ সম্পাদক নির্বাচিত হয়েছেন।

সোমবার রাতে ম্যানেজমেন্ট ক্লাবের প্রধান উপদেষ্টা ম্যানেজমেন্ট স্টাডিজ বিভাগের অধ্যাপক মো. শহীদুল ইসলাম ফকির স্বাক্ষরিত এক বিজ্ঞপ্তিতে এ-সব তথ্য জানিয়েছেন।

কমিটিতে সহ-সভাপতি হিসেবে লিজা আক্তার ও মাশরুফ শাহরিয়ার সিয়াম, যুগ্ম সাধারণ সম্পাদক হিসেবে রেদওয়ানুল আলম রাইয়ান ও রফিক বিন সাদেক রেশাদ, সাংগঠনিক সম্পাদক হিসেবে নুরাইয়া তাবাসসুম ও শান্ত চন্দ্র শীল এবং কোষাধ্যক্ষ হিসেবে সাদিয়া ইসলাম রত্না নির্বাচিত হয়েছেন।

আরও পড়ুন: নিউইয়র্ক পৌঁছেছেন ড. ইউনূস...

এছাড়াও কমিটিতে অ্যাডমিনিস্ট্রেটিভ সেক্রেটারি পদে ইরফান হোসেন, হেড অফ কমিউনিকেশন হিসেবে অংকিতা সরকার, হেড অফ ক্রিয়েটিভ ডিজাইন পদে বিশাল নন্দি, হেড অফ কন্টেন্ট ক্রিয়েশন হিসেবে রাজিব ইসলাম আসিফ, হেড অফ ডিজিটাল মার্কেটিং এন্ড ব্র্যান্ডিং হিসেবে ফারদীন শাহরিয়ার, হেড অফ ইভেন্ট ম্যানেজমেন্ট হিসেবে মোহাম্মদ ফারুখ, হেড অফ হিউম্যান রিসোর্স জুবায়ের বিন বাশার, হেড অফ লজিস্টিক পদে সাখাওয়াত হোসেন, হেড অফ অপারেশন নওরিন বিনতে জামান, হেড অফ পাবলিক রিলেশনস হিসেবে মেহেদী হাসান ফাহিম, হেড অফ পাবলিকেশন পদে হাবিবা আক্তারকে নির্বাচিত করা হয়েছে।

জবি প্রতিবেদক