নিউইয়র্ক পৌঁছেছেন ড. ইউনূস

 অনলাইন ডেস্ক    ২৪ সেপ্টেম্বার, ২০২৪ ১০:১৪:০০নিউজটি দেখা হয়েছে মোট 24 বার

জাতিসংঘের সাধারণ পরিষদের অধিবেশনে যোগ দিতে যুক্তরাষ্ট্রের নিউইয়র্কে পৌঁছেছেন অন্তর্বর্তীকালীন সরকারের প্রধান উপদেষ্টা ড. মুহাম্মদ ইউনূস। আজ মঙ্গলবার (২৪ সেপ্টেম্বর) বাংলাদেশ সময় সকাল পৌনে ৯টার দিকে জন এফ কেনেডি বিমানবন্দরে পৌঁছান তিনি।

এর আগে প্রধান উপদেষ্টা ও তার সফরসঙ্গীদের নিয়ে কাতার এয়ারওয়েজের একটি ফ্লাইট সোমবার সকাল ৫টা ১০ মিনিটের দিকে হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দর ছেড়ে যায়। প্রধান উপদেষ্টা হিসেবে এটিই ড. ইউনূসের প্রথম বিদেশ সফর।

এই সফরে আজ মঙ্গলবার মার্কিন প্রেসিডেন্ট জো বাইডেনের সঙ্গে বৈঠক হতে যাচ্ছে ড. মুহাম্মদ ইউনূসের। তিন দশক পর জাতিসংঘে মার্কিন কোনো প্রসিডেন্টের সঙ্গে বাংলাদেশের সরকারপ্রধানের বৈঠক।

আরও পড়ুন: বিবাহবার্ষিকীতে কোথায় গেছেন অনন্ত-বর্ষা?...

এমনকি সরকারপ্রধান হওয়ার পর প্রথম কোনো দেশের প্রধানের সঙ্গে সরাসরি বৈঠকে বসছেন ড. ইউনূস।

জানা যায়, নেদারল্যান্ডস, পাকিস্তান, নেপাল, ইউরোপীয় কমিশন প্রধান, যুক্তরাষ্ট্রের পররাষ্ট্রমন্ত্রীসহ উচ্চ পর্যায়ের বৈঠক করবেন প্রধান উপদেষ্টা। তবে ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির সঙ্গে আলোচনার সম্ভাবনা নেই।

রোহিঙ্গা ইস্যুতে আন্তর্জাতিক সম্প্রদায় যেন তাদের ভূমিকা শক্তভাবে পালন করে জাতিসংঘ অধিবেশনে সে আহ্বান জানাবে বাংলাদেশ।

প্রধান উপদেষ্টা সফর শেষ করে নিউইয়র্ক থেকে ঢাকার পথে রওনা হবেন আগামী শুক্রবার (২৭ সেপ্টেম্বর) রাতে।

অনলাইন ডেস্ক