Deprecated: Creation of dynamic property my_class::$con1 is deprecated in /home/soykot_360/saddam-hossien/newsbangladesh64.com/config/my_class_for_web.php on line 18 বিশ্বের সঙ্গে তাল মিলিয়ে উচ্চশিক্ষা কার্যক্রম ঢেলে সাজানোর আহ্বান রাষ্ট্রপতির

বিশ্বের সঙ্গে তাল মিলিয়ে উচ্চশিক্ষা কার্যক্রম ঢেলে সাজানোর আহ্বান রাষ্ট্রপতির

 অনলাইন ডেস্ক    ৭ ফেব্রুয়ারী, ২০২৪ ১৭:০৫:০০নিউজটি দেখা হয়েছে মোট 29 বার

বঙ্গভবনে রাষ্ট্রপতির সঙ্গে আজ বুধবার (৭ ফেব্রুয়ারি) দুপুরে ঢাকা বিশ্ববিদ্যালয়ের (ঢাবি) উপাচার্য অধ্যাপক ড. এ এস এম মাকসুদ কামালের নেতৃত্বে একটি প্রতিনিধি দলের সাক্ষাৎকালে রাষ্ট্রপতি মোঃ সাহাবুদ্দিন বলেন, বিশ্বের সঙ্গে তাল মিলিয়ে উচ্চশিক্ষা কার্যক্রম ঢেলে সাজাতে হবে।

এ সময় রাষ্ট্রপতি বলেন, উচ্চশিক্ষাকে অর্থবহ করতে হলে গবেষণায় জোর দিতে হবে।

তথ্য প্রযুক্তির বৈপ্লবিক উন্নয়নের ফলে বিশ্ব পরিস্থিতি দ্রুত পরিবর্তিত হচ্ছে উল্লেখ করে তিনি আরও বলেন, পরিবর্তনশীল বিশ্বের সাথে তাল মিলিয়ে এগিয়ে যেতে এবং আমাদের শিক্ষার্থীরা যাতে আন্তর্জাতিক পরিমণ্ডলে নিজেদের দক্ষতা তুলে ধরতে পারে, সেলক্ষে কারিকুলামসহ সার্বিক শিক্ষা কার্যক্রম ঢেলে সাজাতে হবে।

আরও পড়ুন: এসএসসি পরীক্ষার্থীদের জন্য জরুরী নির্দেশনা...

সাক্ষাৎকালে উপাচার্য ঢাকা বিশ্ববিদ্যালয়ের সার্বিক বিষয়ে রাষ্ট্রপতিকে অবহিত করেন।

তিনি বলেন, বিশ্ববিদ্যালয়ের সার্বিক উন্নয়নে একটি মাস্টার প্ল্যান প্রণয়ন করা হয়েছে। এটি ৩ ধাপে ১৫ বছরে বাস্তবায়ন করা হবে। এর ফলে বিশ্ববিদ্যালয়ের একাডেমিক ও আবাসিকসহ অবকাঠামো উন্নয়নে ব্যাপক পরিবর্তন আসবে।

সাক্ষাৎকালে রাষ্ট্রপতির কার্যালয়ে উপস্থিত ছিলেন, সামরিক সচিব মেজর জেনারেল এস এম সালাহ উদ্দিন ইসলাম, সচিব সম্পদ বড়ুয়া ও সচিব সংযুক্ত মোঃ ওয়াহিদুল ইসলাম খান।

অনলাইন ডেস্ক