Deprecated: Creation of dynamic property my_class::$con1 is deprecated in /home/soykot_360/saddam-hossien/newsbangladesh64.com/config/my_class_for_web.php on line 18 চীন যাচ্ছে আওয়ামী লীগের প্রতিনিধি দল

চীন যাচ্ছে আওয়ামী লীগের প্রতিনিধি দল

 অনলাইন ডেস্ক    ৭ নভেম্বার, ২০২৩ ১৫:৫৪:০০নিউজটি দেখা হয়েছে মোট 13 বার

চীনের কমিউনিস্ট পার্টির আমন্ত্রণে আগামীকাল বুধবার (৮ নভেম্বর) চীন সফরে প্রতিনিধি দলের অংশ হিসেবে যাওয়ার কথা রয়েছে আওয়ামী লীগের সভাপতিমণ্ডলীর সদস্য মুহাম্মদ ফারুক খান ও আন্তর্জাতিক বিষয়ক সম্পাদক শাম্মী আহমেদসহ কয়েকজনের।

আজ মঙ্গলবার গণমাধ্যমকে এই তথ্য নিশ্চিত করেছেন শাম্মী আহমেদ।

শাম্মী আহমেদ বলেন, আগামীকাল ৮ নভেম্বর বিকেল ৩টার সময় চীনের উদ্দেশে ঢাকা ছাড়বেন প্রতিনিধি দলের সদস্যরা। সফরকারী দল পাঁচদিন চীনে অবস্থান করবে।

আরও পড়ুন: মহানবীর রওজা মোবারক জিয়ারত করলেন শেখ হাসিনা...

চীনের কমিউনিস্ট পার্টির আমন্ত্রণে বাংলাদেশের নির্বাচনের আগে এমন সফরকে দেশের রাজনৈতিক মহলে গুরুত্বের সঙ্গেই দেখা হচ্ছে।

এর আগে, গত ২২ মে চীন সফরে যায় আওয়ামী লীগের ১৭ সদস্যের একটি প্রতিনিধি দল। সফর শেষে ৩১ মে দেশে ফেরেন তারা।

অনলাইন ডেস্ক