Deprecated: Creation of dynamic property my_class::$con1 is deprecated in /home/soykot_360/saddam-hossien/newsbangladesh64.com/config/my_class_for_web.php on line 18 দুই দিনের সফরে কাল গোপালগঞ্জ যাচ্ছেন প্রধানমন্ত্রী

দুই দিনের সফরে কাল গোপালগঞ্জ যাচ্ছেন প্রধানমন্ত্রী

 অনলাইন ডেস্ক    ৩০ জুন, ২০২৩ ১৪:৩৬:০০নিউজটি দেখা হয়েছে মোট 43 বার

দুই দিনের সফরে আগামীকাল শনিবার (০১ জুলাই) গোপালগঞ্জের কোটালীপাড়া যাবেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। বঙ্গবন্ধুকন্যা তার নিজ নির্বাচনী এলাকার উদ্দেশ্যে রওনা হবেন কাল সকাল ৮টায়।

কোটালীপাড়ায় বেলা ১১টায় পৌঁছানোর পর উপজেলা আওয়ামী লীগ কার্যালয়ে দল ও সহযোগী সংগঠনগুলোর নেতাকর্মী ও সাধারণ জনগণের সঙ্গে ঈদের শুভেচ্ছা বিনিময় করবেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা।

শুভেচ্ছা বিনিময় শেষে কোটালীপাড়ায় দলীয় কার্যালয়ের সামনে বৃক্ষরোপণ করবেন আওয়ামী লীগ সভানেত্রী।

বৃক্ষরোপণ শেষে বিকেল ৪টায় কোটালীপাড়া থেকে টুঙ্গিপাড়ায় পৌঁছে বঙ্গবন্ধুর সমাধিতে পুষ্পস্তবক অর্পণ, ফাতেহা পাঠ ও মোনাজাতে অংশ নেবেন প্রধানমন্ত্রী।

আরও পড়ুন: সংসদে নতুন বাজেট পাস...

পরে টুঙ্গিপাড়ায় নিজ বাড়িতে তিনি অবস্থান করবেন এবং রাত্রিযাপন করবেন।

সফরের দ্বিতীয় দিন সকালে টুঙ্গিপাড়ায় ঈদের শুভেচ্ছা বিনিময় এবং গোপালগঞ্জ জেলা সদরে সুধী সমাবেশে মতবিনিময় করতে পারেন প্রধানমন্ত্রী।

ওইদিন দুপুরে তিনি ঢাকার উদ্দেশ্যে গোপালগঞ্জ থেকে রওনা হবেন।

অনলাইন ডেস্ক