প্রধানমন্ত্রী শেখ হাসিনা জাপান, যুক্তরাষ্ট্র ও যুক্তরাজ্যের ১৫ দিনের সফর শেষে আজ সোমবার (৮মে) বাংলাদেশের উদ্দেশে রওয়ানা দেবেন সঙ্গে থাকবেন প্রধানমন্ত্রীর সফরসঙ্গীরা।
লন্ডনের সময় ৬টা ২০ মিনিটে বিমান বাংলাদেশ এয়ারলাইন্সের একটি বিশেষ ভিভিআইপি বিমানে প্রধানমন্ত্রী ও তার সফরসঙ্গীদের নিয়ে হিথরো আন্তর্জাতিক বিমানবন্দর ত্যাগ করবনে। এ সময় হিথরো বিমানবন্দরে প্রধানমন্ত্রীকে বিদায় জানাবেন যুক্তরাজ্যে নিযুক্ত বাংলাদেশের হাই কমিশনার সাইদা মুনা তাসনীম।
বিমানটি মঙ্গলবার (৯মে) সকাল সাড়ে ৯টার দিকে ঢাকার হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে অবতরণের কথা।
এর আগে যুক্তরাজ্যে অবস্থানকালে বাংলাদেশের প্রধানমন্ত্রী শেখ হাসিনা ৬ মে লন্ডনের ওয়েস্টমিনিস্টার অ্যাবেতে রাজা তৃতীয় চার্লস ও রানীর অভিষেক অনুষ্ঠানে যোগ দিয়েছিলেন।
অনলাইন ডেস্ক





























































































































































































































































































































.png)







