Deprecated: Creation of dynamic property my_class::$con1 is deprecated in /home/soykot_360/saddam-hossien/newsbangladesh64.com/config/my_class_for_web.php on line 18 বেলজিয়ামের উদ্দেশে ঢাকা ছাড়লেন প্রধানমন্ত্রী

বেলজিয়ামের উদ্দেশে ঢাকা ছাড়লেন প্রধানমন্ত্রী

 অনলাইন ডেস্ক    ২৪ অক্টোবার, ২০২৩ ১৩:০৫:০০নিউজটি দেখা হয়েছে মোট 81 বার

বেলজিয়ামের উদ্দেশে আজ মঙ্গলবার (২৪ অক্টোবর) সকাল সোয়া ১১টার সময় প্রধানমন্ত্রী শেখ হাসিনা ও তার সফরসঙ্গীদের বহনকারী বিমান বাংলাদেশ এয়ারলাইন্সের একটি বাণিজ্যিক ফ্লাইট (বিজি ২০৭) হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দর ত্যাগ করেন।

ইউরোপীয় কমিশনের (ইসি) প্রেসিডেন্ট উরসুলা ভন ডের লেইনের আমন্ত্রণে তিন দিনের সফরে বেলজিয়াম যাচ্ছেন প্রধানমন্ত্রী। সেখানে তিনি ২৫-২৬ অক্টোবর বেলজিয়ামের রাজধানী ব্রাসেলসে অনুষ্ঠেয় ‘গ্লোবাল গেটওয়ে ফোরামে’ যোগ দেবেন।

প্রধানমন্ত্রীর প্রেস সচিব ইহসানুল করিম বলেন, প্রধানমন্ত্রী ও তার সফরসঙ্গীদের বহনকারী বিমানটি আজ ব্রাসেলস জাভেনটেম বিমানবন্দরে পৌঁছানোর কথা রয়েছে।

তিনি আরও বলেন, প্রধানমন্ত্রী ২৫ অক্টোবর সকালে ইসির নির্বাহী ভাইস প্রেসিডেন্ট ও ইউরোপীয় বাণিজ্য কমিশনার ভালদিস ডোমব্রোভস্কিসের সাথে দ্বি-পাক্ষিক বৈঠক করবেন।

আরও পড়ুন: টাইগারদের টিকে থাকার লড়াই আজ, প্রতিপক্ষ দক্ষিণ আফ্রিকা...

এ সফরে বাংলাদেশ সরকার এবং ইউরোপীয় কমিশন বাংলাদেশের সামাজিক খাতে ৭০ মিলিয়ন ইউরোর পাঁচটি বিভিন্ন অনুদান চুক্তি স্বাক্ষর করবে।

প্রধানমন্ত্রী ২৬ অক্টোবর বেলজিয়ামের প্রধানমন্ত্রী আলেকজান্ডার ডি ক্রুর সাথে দ্বিপাক্ষিক বৈঠক করবেন। শেখ হাসিনা গ্লোবাল গেটওয়ে ফোরামের উদ্বোধনী পূর্ণাঙ্গ অধিবেশনে যোগ ও ভাষণ দেবেন।

একই দিন বিকেলে শেখ হাসিনা বেলজিয়ামে বসবাসরত প্রবাসী বাংলাদেশিদের দেয়া সংবর্ধনায় যোগ দেবেন। আগামী ২৭ অক্টোবর তার দেশে ফেরার কথা রয়েছে।

অনলাইন ডেস্ক