Deprecated: Creation of dynamic property my_class::$con1 is deprecated in /home/soykot_360/saddam-hossien/newsbangladesh64.com/config/my_class_for_web.php on line 18 চাকরি খাওয়া মানে পুরো ফ্যামিলি নষ্ট করা : স্বরাষ্ট্র উপদেষ্টা

চাকরি খাওয়া মানে পুরো ফ্যামিলি নষ্ট করা : স্বরাষ্ট্র উপদেষ্টা

 অনলাইন ডেস্ক    ১৩ আগষ্ট, ২০২৪ ০৯:৫৯:০০নিউজটি দেখা হয়েছে মোট 28 বার

অন্তর্বর্তীকালীন সরকারের স্বরাষ্ট্র উপদেষ্টা ব্রিগেডিয়ার জেনারেল (অব.) এম সাখাওয়াত হোসেন বলেছেন, পুলিশ ইতোমধ্যে থানায় চলে গেছে, বাকিরা খুব শিগগিরই যোগদান করবে। সোমবার (১২ আগস্ট) রাতে তিনি এসব কথা বলেন।

স্বরাষ্ট্র উপদেষ্টা বলেন, আমি পুলিশদের সঙ্গে আলোচনায় বসে বলেছিলাম আপনাদের ফাইলগুলো দেন, আমি দেখি ইনশাল্লাহ কোনো অন্যায় হবে না। কারণ, একজন লোকের চাকরি খাওয়া মানে তার পুরো ফ্যামিলি নষ্ট হওয়া। এখানে একটি মানবতার বিষয় আছে।

এম সাখাওয়াত হোসেন বলেন, আমি এখানে এসেছিলাম প্রধান উপদেষ্টাকে কয়েকটা বিষয় বলতে। অনেক পুলিশ ইতোমধ্যে থানায় চলে গেছেন, বাকিরা খুব শিগগিরই থানায় যোগদান করবেন।

গতকাল আপনারা দেখেছেন পুলিশের সঙ্গে বৈঠকে তারা আমাকে জড়িয়ে ধরেছে, তারা বলেছে তারা পুলিশের এই ইউনিফর্ম পড়বে না। আমি তাদেরকে বলেছি এটা তো পুলিশের ইউনিফর্ম, রাতারাতি তো চেঞ্জ করে ফেলা সম্ভব না। চেঞ্জ করতে হলে এখানে সময় লাগবে।

এদিকে ছাত্র-জনতার গণঅভ্যুত্থানে আওয়ামী লীগ সরকারের পতনের পর সারা দেশে বিক্ষুব্ধ জনতা বিভিন্ন থানায় অগ্নিসংযোগ ও ভাঙচুর করে। এ অবস্থায় বন্ধ হয়ে যায় দেশের সব থানার কার্যক্রম।

তবে ধীরে ধীরে এখন পর্যন্ত ৬২৮টি থানার কার্যক্রম শুরু হয়েছে সারা দেশে। পুলিশ সদরদপ্তর জানিয়েছে, সারা দেশে ৬৩৯টি থানার মধ্যে ৬২৮টি থানার কার্যক্রম শুরু হয়েছে। এ ছাড়া, ১১০টি মেট্রোপলিটন থানার মধ্যে ১০৮টি এবং জেলার ৫২৯টি থানার মধ্যে ৫২০টি থানার কার্যক্রম শুরু হয়েছে।

অনলাইন ডেস্ক