ক্ষমতাচ্যুত প্রধানমন্ত্রী শেখ হাসিনা এখনো ভারতে অবস্থান করছেন বলে ভারতের শীর্ষ সরকারি কর্মকর্তারা নিশ্চিত করেছেন। গতকাল মঙ্গলবার (৮ অক্টোবর) বিবিসি বাংলার এক প্রতিবেদনে এ তথ্য উঠে এসেছে।
প্রতিবেদনে বলা হয়েছে, শেখ হাসিনা মধ্যপ্রাচ্যের কোনো দেশে চলে গেছেন—এই গুজবকে ভারতীয় কর্মকর্তারা ‘সম্পূর্ণ ভিত্তিহীন’ বলে উড়িয়ে দিয়েছেন।
শেখ হাসিনার অবস্থান নিয়ে গতকাল অন্তর্বর্তীকালীন সরকারের পররাষ্ট্রবিষয়ক উপদেষ্টা মো. তৌহিদ হোসেন সাংবাদিকদের জানিয়েছেন, শেখ হাসিনার বর্তমান অবস্থান সম্পর্কে সরকার এখনো নিশ্চিত নয়।
তিনি বলেন, ‘শেখ হাসিনার অবস্থান সম্পর্কে আমরা নিশ্চিত হতে পারিনি। আমরা দিল্লিতে খোঁজ করেছি, সংযুক্ত আরব আমিরাতেও খোঁজ করেছি। কনফারমেশন অফিশিয়ালি (আনুষ্ঠানিক নিশ্চিত তথ্য) কেউ দিতে পারেননি।’
বিবিসি বাংলা জানায়, শেখ হাসিনা দিল্লিতে ঠিক কোথায় অবস্থান করছেন তা ভারত আনুষ্ঠানিকভাবে কখনো জানায়নি। কিন্তু সেই ‘অবস্থান’ যে গত কয়েক দিনের ভেতরে মোটেও পাল্টায়নি, সে কথাও জানানো হয়েছে।
বিবিসি বাংলা জানায়, দিল্লিতে শেখ হাসিনা এখনো সেই অবস্থানেই আছেন, যেভাবে গত সপ্তাহে ছিলেন। যদিও ভারত আনুষ্ঠানিকভাবে তার অবস্থান স্পষ্ট করেনি, তবে ভারতের শীর্ষ পর্যায়ের এক সূত্র জানিয়েছে, ‘শেখ হাসিনা ভারতের সম্মানিত অতিথি। তার অবস্থান নিয়ে কোনো লুকোচুরির প্রয়োজন নেই।’
অনলাইন ডেস্ক




























































































































































































































































































































.png)







