Deprecated: Creation of dynamic property my_class::$con1 is deprecated in /home/soykot_360/saddam-hossien/newsbangladesh64.com/config/my_class_for_web.php on line 18 ৪৪তম বিসিএসের লিখিত পরীক্ষার ফল প্রকাশ

৪৪তম বিসিএসের লিখিত পরীক্ষার ফল প্রকাশ

 অনলাইন ডেস্ক    ৩ এপ্রিল, ২০২৪ ১৭:১০:০০নিউজটি দেখা হয়েছে মোট 40 বার

৪৪তম বিসিএসের লিখিত পরীক্ষার ফল আজ বুধবার (৩ এপ্রিল) দুপুরে প্রকাশ করে সরকারি কর্ম কমিশন (পিএসসি)। এতে ১১ হাজার ৭৩২ জন প্রার্থী উত্তীর্ণ হয়েছেন।

৪৪তম বিসিএসে বিভিন্ন ক্যাডারে ১ হাজার ৭১০ জন কর্মকর্তা নিয়োগ দেয়ার কথা রয়েছে।

এর মধ্যে পররাষ্ট্রে ১০, আনসারে ১৪, নিরীক্ষা ও হিসাবে ৩০, কর-এ ১১, সমবায়ে ৮, রেলওয়ে পরিবহন ও বাণিজ্যিকে ৭, তথ্যে ১০, ডাকে ২৩, বাণিজ্যে ৬, পরিবার পরিকল্পনায় ২৭, খাদ্যে ৩, প্রশাসনে ২৫০, পুলিশ ক্যাডারে ৫০, টেকনিক্যালে ৪৮৫ ও শিক্ষায় ৭৭৬ জন নিয়োগ পাবেন।

আরও পড়ুন: ১৭ এপ্রিল মুজিবনগর দিবস পালন উপলক্ষে প্রস্তুতি সভা অনুষ্ঠিত...

২০২২ সালের ২২ জুন ৪৪তম বিসিএস প্রিলিমিনারির ফল প্রকাশ করা হয়। এতে ১৫ হাজার ৭০৮ জন প্রার্থী উত্তীর্ণ হন।

অনলাইন ডেস্ক