Deprecated: Creation of dynamic property my_class::$con1 is deprecated in /home/soykot_360/saddam-hossien/newsbangladesh64.com/config/my_class_for_web.php on line 18 দেশবাসীকে নববর্ষের শুভেচ্ছা জানালেন প্রধানমন্ত্রী

দেশবাসীকে নববর্ষের শুভেচ্ছা জানালেন প্রধানমন্ত্রী

 অনলাইন ডেস্ক    ১৪ এপ্রিল, ২০২৪ ১৩:৪৮:০০নিউজটি দেখা হয়েছে মোট 24 বার

বাংলা নববর্ষ উপলক্ষে আজ রবিবার (১৪ এপ্রিল) সকালে দেশবাসীকে নববর্ষের শুভেচ্ছা জানিয়েছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। এক ভিডিও বার্তায় এ শুভেচ্ছা জানান তিনি।

এ সময়, দেশ ও সমাজের কল্যাণে সবাইকে একসাথে কাজ করার জন্য আহ্বান জানান প্রধানমন্ত্রী। দেশে ও দেশের বাইরে অবস্থান করা সবাইকে অতীতের সবকিছু ভুলে গিয়ে সুন্দর ভবিষ্যত বিনির্মাণে কাজ করার আহ্বান জানান শেখ হাসিনা।

প্রধানমন্ত্রী বলেন, ‘আসুন, নতুন বছরে অতীতের সব ব্যর্থতা, দুঃখ, গ্লানি পেছনে ফেলে সুন্দর ভবিষ্যৎ বিনির্মাণের লক্ষ্যে একযোগে কাজ করি।’

তিনি ভিডিও বার্তায় আরও বলেন, ‘প্রিয় দেশবাসী, “আসসালামু আলাইকুম”। বর্ষপরিক্রমায় আবারও আমাদের মাঝে ফিরে এসেছে নতুন বছর। আপনারা যারা দেশে-বিদেশে অবস্থান করছেন, বাংলাদেশের সকল ভাইবোনকে জানাই বঙ্গাব্দ ১৪৩১-এর শুভেচ্ছা। শুভ নববর্ষ।’

আরও পড়ুন: মাঠে নামছে মুস্তাফিজের চেন্নাই...

এ সময় প্রধানমন্ত্রী কবি সুফিয়া কামালের ভাষায় উচ্চারণ করে বলেন, ‘পুরাতন গত হোক! যবনিকা করি উন্মোচন তুমি এসো হে নবীন! হে বৈশাখ! নববর্ষ! এসো হে নতুন।’

এছাড়া নববর্ষ উপলক্ষে ভিডিও বার্তার পাশাপাশি পৃথক এক বাণী দিয়েছেন প্রধানমন্ত্রী। শেখ হাসিনা বলেন, শুভ নববর্ষ ১৪৩১। উৎসবমুখর বাংলা নববর্ষের এই দিনে আমি দেশবাসীসহ সকল বাঙালিকে জানাই আন্তরিক শুভেচ্ছা ও অভিনন্দন।

অনলাইন ডেস্ক