Deprecated: Creation of dynamic property my_class::$con1 is deprecated in /home/soykot_360/saddam-hossien/newsbangladesh64.com/config/my_class_for_web.php on line 18 সৌদি গেলেন ১৭ হাজার হজযাত্রী, এখনও ভিসা পাননি ৭ হাজার

সৌদি গেলেন ১৭ হাজার হজযাত্রী, এখনও ভিসা পাননি ৭ হাজার

 অনলাইন ডেস্ক    ১৪ মে, ২০২৪ ১৭:৩৭:০০নিউজটি দেখা হয়েছে মোট 25 বার

ছয় দিনে ঢাকা থেকে সৌদি আরব গেছেন ১৭ হাজারেরও বেশি মুসল্লি। এখনও ভিসা জটিলতা কাটেনি অনেকের। ফলে হজযাত্রা নিয়ে অনিশ্চয়তায় প্রায় ৭ হাজার মুসল্লি।

আজ মঙ্গলবার (১৪ মে) সকাল থেকেই আশকোনা হজ ক্যাম্পে ব্যস্ততা। হজযাত্রীরা লাইন ধরে দাঁড়িয়ে রয়েছেন সিকিউরিটি চেকিংয়ের জন্য। আবার কারও চলছে বোডিং পাস ইস্যু।

হজযাত্রার ষষ্ঠ দিনেও মুসল্লিদের হৃদয়াকাশে ছিলো প্রাপ্তির অনাবিল সুখ। চোখেমুখে যেন আলোর এক তৃপ্তির ছাপ। হজের ফ্লাইট ধরতে এখন শুধু অপেক্ষা।

আরও পড়ুন: মেহেরপুরের প্রধান শিক্ষকদের সার্বজনীন পেনশন স্কিম অবহিতকরণ সভা অনুষ্ঠিত...

তবে সবার চাওয়া একটাই, মুসলিম উম্মাহর এবং দেশবাসীরর দোয়া ও শান্তি কামনা। এদিকে, হজযাত্রীদের ভিসা জটিলতা এখনও কাটেনি।

হজ অফিসের পরিচালক মুহম্মদ কামরুজ্জামান বলেন, আনুষ্ঠানিক না জানালেও সৌদি সরকার হজযাত্রীদের ভিসা দেয়া অব্যাহত রেখেছে।

পবিত্র হজ পালনে এ বছর ৮৫ হাজারেরও বেশি মানুষ নিবন্ধন করেছেন। আর ঢাকা থেকে এরইমধ্যে সৌদি পৌঁছেছেন ১৭ হাজারেরও বেশি হজযাত্রী। সৌদি আরবে হজযাত্রার শেষ ফ্লাইট ১২ জুন।

অনলাইন ডেস্ক