Deprecated: Creation of dynamic property my_class::$con1 is deprecated in /home/soykot_360/saddam-hossien/newsbangladesh64.com/config/my_class_for_web.php on line 18 যোগাযোগ ব্যবস্থায় আরও ১৫০ সেতু যুক্ত হচ্ছে আজ

যোগাযোগ ব্যবস্থায় আরও ১৫০ সেতু যুক্ত হচ্ছে আজ

 অনলাইন ডেস্ক    ১৯ অক্টোবার, ২০২৩ ১২:০৭:০০নিউজটি দেখা হয়েছে মোট 47 বার

বঙ্গবন্ধুর কন্যা প্রধানমন্ত্রী শেখ হাসিনা আজ বৃহস্পতিবার (১৯ অক্টোবর) দুপুরে সড়ক ভবন থেকে ভার্চ্যুয়ালির মাধ্যমে সারাদেশে ১৫০টি সেতু উদ্বোধন করবেন।

এ সকল সেতু প্রান্তিক জনগোষ্ঠীর সড়ক যোগাযোগে উন্নতি ঘটাবে। সেতুগুলোর মোট দৈর্ঘ্য ৯ হাজার ৪৫৪ মিটার। এই সেতুগুলো নির্মাণ করতে ব্যয় হয়েছে তিন হাজার ২৮৭ কোটি ৫০ লাখ টাকা।

সেতু গুলো মধ্যে সবচেয়ে বড় সেতু হচ্ছে হ্মণবাড়িয়ায় তিতাস যার দৈর্ঘ্য ৫৫৮.২১ মিটার। একই সঙ্গে ১৪টি নতুন ওভারপাসও উদ্বোধন করা হবে।

আরও পড়ুন: মাতৃত্বকালীন ছুটি নিয়ে বড় সুখবর...

যানজট নিরসনে দেশের উত্তরাঞ্চলে নির্মিত এসব ওভারপাসের মোট দৈর্ঘ্য ৬৮৯ মিটার। নির্মাণ ব্যয় হয়েছে ২০৮ কোটি ৮০ লাখ টাকা।

সংশ্লিষ্ট ব্যক্তিরা বলছেন, এসব সেতু চালু হলে বাংলাদেশের প্রান্তিক মানুষের যোগাযোগে বড় ধরনের পরিবর্তন আসবে।

অনলাইন ডেস্ক