Deprecated: Creation of dynamic property my_class::$con1 is deprecated in /home/soykot_360/saddam-hossien/newsbangladesh64.com/config/my_class_for_web.php on line 18 চীন সফর নিয়ে প্রধানমন্ত্রীর সংবাদ সম্মেলন বিকেলে

চীন সফর নিয়ে প্রধানমন্ত্রীর সংবাদ সম্মেলন বিকেলে

 অনলাইন ডেস্ক    ১৪ জুলাই, ২০২৪ ১১:২২:০০নিউজটি দেখা হয়েছে মোট 20 বার

সাম্প্রতিক চীন সফরের বিষয়ে বিস্তারিত জানাতে আজ রোববার (১৪ জুলাই) বিকেল ৪টার সময় গণভবনে সংবাদ সম্মেলন করবেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা।গত শনিবার (১৩ জুলাই) প্রধানমন্ত্রীর উপপ্রেস সচিব এ তথ্য নিশ্চিত করেন।

প্রধানমন্ত্রী ও তার সফরসঙ্গীদের বহনকারী বাংলাদেশ এয়ারলাইন্সের বিমানটি বুধবার (১০ জুলাই) দিবাগত রাত সাড়ে ১২টার সময় ঢাকার হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে অবতরণ করে।

বেইজিংয়ে প্রধানমন্ত্রী ৮ থেকে ১০ জুলাই পর্যন্ত অবস্থানকালে চীনের প্রেসিডেন্ট শি জিংপিংয়ের সঙ্গে দ্বিপাক্ষিক বৈঠক করেন।

এর আগে চীনের প্রধানমন্ত্রী লি কিয়াংয়ের সঙ্গে প্রতিনিধি পর্যায়ের দ্বিপাক্ষিক বৈঠকসহ বিভিন্ন অনুষ্ঠানাদি সম্পন্ন করেন শেখ হাসিনা।

আরও পড়ুন: কোটা নিয়ে সংসদে বিল আনা হলে দল ভূমিকা রাখবে: চুন্নু...

সফরের শেষ দিন ১০ জুলাই বেইজিংয়ের গ্রেট হল অব দ্য পিপলে বাংলাদেশের প্রধানমন্ত্রী ও চীনের প্রধানমন্ত্রীর মধ্যে একটি প্রতিনিধি পর্যায়ের দ্বিপাক্ষিক বৈঠকের পর দুদেশ ২১টি সমঝোতা স্মারক (এমওইউ) স্বাক্ষর করে এবং সাতটি প্রকল্পের ঘোষণা দেয়।

চীনা প্রেসিডেন্ট শি জিনপিংয়ের আমন্ত্রণে সোমবার (৮ জুলাই) বেইজিং সফর শুরু করেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা।

অনলাইন ডেস্ক