টুঙ্গিপাড়ায় বঙ্গবন্ধুর সমাধিতে প্রধানমন্ত্রী ও মন্ত্রিসভার শ্রদ্ধা

 অনলাইন ডেস্ক    ১৩ জানুয়ারী, ২০২৪ ১৫:৫৯:০০নিউজটি দেখা হয়েছে মোট 19 বার

গোপালগঞ্জের টুঙ্গিপাড়ায় আজ শনিবার (১৩ জানুয়ারি) পৌনে ১২টার সময় জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমনের সমাধিতে শ্রদ্ধা জানিয়েছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা ও নতুন মন্ত্রিসভার সদস্যরা। তারা বঙ্গবন্ধুর সমাধিতে পুষ্পস্তবক অর্পণ করেন।

এর আগে সকাল ৯টার সময় গোপালগঞ্জের উদ্দেশে ঢাকা থেকে সড়কপথে রওনা হয়েছিলেন তারা।

দুই দিনের এই সফরে পরবর্তী কর্মসূচি অনুযায়ী বিকেলে নেতাকর্মীদের সঙ্গে মতবিনিময় করবেন শেখ হাসিনা। তিনি রাতে নিজ বাড়িতেই থাকবেন।


পরদিন রবিবার সকালে কোটালীপাড়ায় যাবেন প্রধানমন্ত্রী। সেখানে উপজেলা পরিষদ মাঠে নেতাকর্মীদের সঙ্গে শুভেচ্ছা বিনিময় করবেন।

আরও পড়ুন: আসাদুজ্জামান খানের রেকর্ড...

প্রধানমন্ত্রীর আগমনকে ঘিরে বিভিন্ন ব্যানার-ফেস্টুনে ছেয়ে গেছে পুরো গোপালগঞ্জ। নেতাকর্মীরাও অধীর আগ্রহে প্রধানমন্ত্রী শেখ হাসিনার সাক্ষাৎ পেতে মুখিয়ে আছেন।

অনলাইন ডেস্ক