প্রধানমন্ত্রীর সংবাদ সম্মেলন আজ প্রধানমন্ত্রী শেখ হাসিনা আজ বুধবার দুপুর ১২টার সময় তার সুইজারল্যান্ড ও কাতার সফর নিয়ে সরকারি বাসভবনে সংবাদ সম্মেলন করবেন।
সফরের অভিজ্ঞতা ও ফলাফল তুলে ধরবেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা।
এর আগে, শুক্রবার (১৬ জুন) প্রধানমন্ত্রী গত ১৪-১৫ জুন অনুষ্ঠিত ওয়ার্ল্ড অব ওয়ার্ক সামিট সোশ্যাল জাস্টিস ফর অল’-এ যোগদান শেষে সুইজারল্যান্ডের জেনেভা থেকে শনিবার দেশে ফিরেন।
তার আগে কাতারের আমির শেখ তামিম বিন হামাদ আল সানির আমন্ত্রণে তৃতীয় কাতার অর্থনৈতিক ফোরামে (কিউইএফ) যোগ দিতে ২২ মে দোহায় যান প্রধানমন্ত্রী শেখ হাসিনা।
কাতারে ইকোনমিক ফোরামে যোগদান ছাড়াও বিশ্বের বিভিন্ন দেশের রাষ্ট্র ও সরকার প্রধানের সাথে বৈঠকে যোগ দেন তিনি।
২৫ মে ভোরে দেশে ফেরেন বাংলাদেশের সরকার শেখ হাসিনা।
অনলাইন ডেস্ক




























































































































































































































































































































.png)







