‘স্মার্ট বাংলাদেশ’ বিনির্মাণের স্লোগান নিয়ে দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনের জন্য প্রস্তুত হচ্ছে আওয়ামী লীগের ইশতেহার। প্রাধান্য পাবে সুশাসন, কর্মসংস্থান, সুষম উন্নয়ন।
বিশ্লেষকরা বলছেন, আওয়ামী লীগে প্রত্যাশার চাপ বেশি, তাই ইশতেহারে থাকতে হবে তার প্রতিফলন। থাকতে হবে বৈশ্বিক বাস্তবতায় অর্থনৈতিক চাপ সামলানোর সুস্পষ্ট দিকনির্দেশনা।
টানা তিনবার ক্ষমতায় থাকার পর এবার দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনের প্রস্তুতি নিচ্ছে তারা। ২০০৮ সালে ‘দিন বদলের সদন’, ২০১৪ সালে ‘এগিয়ে যাচ্ছে বাংলাদেশ’ সব শেষ ২০১৮ সালের নির্বাচনে ‘তারুণ্যের শক্তি, বাংলাদেশের সমৃদ্ধি’র পর এবারের স্লোগান হচ্ছে 'স্মার্ট বাংলাদেশ'।
আরও পড়ুন: মেট্রোরেলের আরও দুই স্টেশন খুলছে ১৩ ডিসেম্বর...
দলটির শীর্ষ নেতারা বলছেন, ইশতেহারের প্রথমভাগে থাকবে গত নির্বাচনের প্রতিশ্রুতির বাস্তবায়ন। দ্বিতীয় অংশে আসছে পাঁচ বছরের অঙ্গীকার আর শেষ ধাপে থাকবে দীর্ঘ মেয়াদের রূপরেখ।
গুরুত্ব দেয়া হবে সুশাসন নিশ্চিত করা, দ্রব্যমূল্য নিয়ন্ত্রণ, আর্থিক খাতে শৃঙ্খলা ফেরানো, তথ্য প্রযুক্তির উৎকর্ষের পাশাপাশি থাকবে কৃষি আধুনিকীকরণ। এ ছাড়া কর্মসংস্থান পাচ্ছে বিশেষ গুরুত্ব।
এবারের ইশতেহারে এই বিষয়গুলোকে বেশি গুরুত্ব দেবে আওয়ামী লীগ।
রূপকল্প ২০৪১ বাস্তবায়নে এ পাঁচ বছরের পরিকল্পনায় দেয়া হচ্ছে বিশেষ গুরুত্ব। ডিসেম্বরের শেষ দিকে দলীয় প্রধান শেখ হাসিনা ঘোষণা করবেন স্মার্ট বাংলাদেশের নতুন ইশতেহার।
অনলাইন ডেস্ক




























































































































































































































































































































.png)







