Deprecated: Creation of dynamic property my_class::$con1 is deprecated in /home/soykot_360/saddam-hossien/newsbangladesh64.com/config/my_class_for_web.php on line 18 পবিত্র শবে বরাত কবে, জানা যাবে আগামী রবিবার

পবিত্র শবে বরাত কবে, জানা যাবে আগামী রবিবার

 অনলাইন ডেস্ক    ১০ ফেব্রুয়ারী, ২০২৪ ১৭:৪০:০০নিউজটি দেখা হয়েছে মোট 24 বার

পবিত্র শবে বরাত কোন তারিখে হবে তা জানা যাবে আগামীকাল রবিবার (১১ ফেব্রুয়ারি) ৬টা ২০ মিনিটে (বাদ মাগরিব)। শবে বরাতের তারিখ নির্ধারণ করবেন জাতীয় চাঁদ দেখা কমিটি।

ধর্মবিষয়ক মন্ত্রী মোঃ ফরিদুল হক খান এর সভাপতিত্বে আজ শনিবার (১০ ফেব্রুয়ারি) রাজধানীর ইসলামিক ফাউন্ডেশন বায়তুল মোকাররম সভাকক্ষে এ সভা অনুষ্ঠিত হবে।

এতে বলা হয়েছে, বাংলাদেশের আকাশে কোথাও চাঁদ দেখা গেলে জেলার জেলা প্রশাসক (ডিসি) বা উপজেলা নির্বাহী কর্মকর্তাকে (ইউএনও) জানাতে বলেন ইসলামিক ফাউন্ডেশন।

আরও পড়ুন: বুকে ব্যথা, স্ট্রোক কিচ্ছু নয় বাবা সুস্থ রয়েছেন: মিঠুনের পুত্রবধূ...

টেলিফোন নম্বর: ০২-২২৩৩৮১৭২৫, ০২-৪১০৫০৯১২, ০২-৪১০৫০৯১৬ ও ০২-৪১০৫০৯১৭ ফোন করে জনাতে বলা হয়েছে।

ইসলামিক ফাউন্ডেশন জানিয়েছে, আগামী রবিবার শাবান মাসের চাঁদ দেখা গেলে সোমবার (১২ ফেব্রুয়ারি) থেকে শাবান মাস গণনা শুরু হবে।

অনলাইন ডেস্ক