Deprecated: Creation of dynamic property my_class::$con1 is deprecated in /home/soykot_360/saddam-hossien/newsbangladesh64.com/config/my_class_for_web.php on line 18 মোটরসাইকেল জমা দিয়ে নিতে হবে ঈদের ছুটি

মোটরসাইকেল জমা দিয়ে নিতে হবে ঈদের ছুটি

 অনলাইন ডেস্ক    ২ এপ্রিল, ২০২৪ ১০:৩১:০০নিউজটি দেখা হয়েছে মোট 24 বার

আসন্ন ঈদযাত্রায় মোটরসাইকেল নিয়ে বাড়িতে যেতে পারবেন না ঢাকায় কর্মরত পুলিশ সদস্যরা। কারণ, ঈদের ছুটিতে মোটরসাইকেল নিয়ে বাড়ি গেলে দুর্ঘটনার আশঙ্কা থাকে।

যার ফলে যেসব পুলিশ সদস্য এবার ছুটি নেবে তাদের মোটরসাইকেল জমা রাখতে এবং ছুটি শেষে কাজে যোগদানের পর পুনরায় মোটরসাইকেল ইস্যু করে নেওয়ার নির্দেশ দিয়েছে পুলিশ সদর দপ্তর।

রোববার পুলিশ সদরদপ্তরের অতিরিক্ত ডিআইজি মিয়া মাসুদ করিম স্বাক্ষরিত এক চিঠিতে এ আদেশ দেওয়া হয়।

আদেশে বলা হয়, ছুটিতে যাওয়ার আগে নিজ নামে ইস্যুকৃত সরকারি মোটরসাইকেল সংশ্লিষ্ট ইউনিটে দায়িত্বপ্রাপ্ত কর্মকর্তার কাছে হস্তান্তর করার পরই ছুটির ছাড়পত্র প্রদান করা হবে।

যদি কোনো পুলিশ সদস্য মোটরসাইকেল জমা না দিয়েই ছুটি নিয়ে চলে যান তার বিরুদ্ধে বিভাগীয় ব্যবস্থা নেওয়া হবে।

এ ছাড়াও এসব নিয়ম মানার পরও কেউ মোটরসাইকেল পেলেও মহাসড়কে ব্যবহারের জন্য তার অবশ্যই বৈধ ড্রাইভিং লাইসেন্স থাকতে হবে। বৈধ লাইসেন্স ব্যতীত কোনো পুলিশ সদস্য মোটরসাইকেল ব্যবহার করতে পারবেন না।

অনলাইন ডেস্ক