সৌদি আরবে পবিত্র হজ পালন করতে গিয়ে এখন পর্যন্ত ৩১ জন বাংলাদেশির মৃত্যু হয়েছে, যার মধ্যে ২৫ জন পুরুষ ও ৬ জন নারী। একজন জেদ্দায়, ২৪ জন মক্কায়, ৪ জন মদিনায় এবং ২ জন মিনায়। হজের আনুষ্ঠানিকতা শুরুর আগে ১৭ জন এবং পরে বাকি ১৪ জন মারা যান।
বৃহস্পতিবার (২০ জুন) রাতে হজ সম্পর্কিত সবশেষ বুলেটিনে এ তথ্য জানানো হয়েছে। এয়ারলাইন্স, সিভিল অ্যাভিয়েশন অথরিটি অব বাংলাদেশ, বাংলাদেশ হজ অফিস ঢাকা ও সৌদি আরব সূত্রের বরাতে তথ্যগুলো হেল্পডেস্কের।
জানা যায়, প্রথম বাংলাদেশি হজযাত্রী মারা যান গত ১৫ মে। এরপর ৩৪ দিনের ব্যবধানে মক্কা, মদিনা, জেদ্দা ও মিনার স্থানীয় বিভিন্ন সরকারি হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় মারা যান আরও ৩০ বাংলাদেশি হজযাত্রী।
আরও পড়ুন: বাঘাইছড়িতে নাঈম হত্যার প্রতিবাদে লক্ষ্মীছড়িতে প্রতিবাদ সমাবেশ...
হজের সফরে মৃত্যু নিয়ে নবীজি সল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম সুসংবাদ ঘোষণা করেছেন। তিনি বলেন, যে ব্যক্তি হজের উদ্দেশ্যে বের হলো, এরপর মৃত্যুবরণ করলো, কেয়ামত পর্যন্ত তার জন্য হজের সওয়াব লেখা হবে।
আর যে ব্যক্তি ওমরাহর উদ্দেশ্যে বের হলো, আর সে অবস্থায় তার মৃত্যু হলো, কেয়ামত পর্যন্ত তার জন্য ওমরাহর সওয়াব লেখা হবে। (মুসনাদে আবু ইয়ালা-৬৩৫৭)
অনলাইন ডেস্ক




























































































































































































































































































































.png)







