Deprecated: Creation of dynamic property my_class::$con1 is deprecated in /home/soykot_360/saddam-hossien/newsbangladesh64.com/config/my_class_for_web.php on line 18 দেশের ছয় জেলায় হতে পারে ঘূর্ণিঝড় ও জলোচ্ছ্বাস: দুর্যোগ প্রতিমন্ত্রী

দেশের ছয় জেলায় হতে পারে ঘূর্ণিঝড় ও জলোচ্ছ্বাস: দুর্যোগ প্রতিমন্ত্রী

 অনলাইন ডেস্ক    ১৩ মে, ২০২৩ ২১:৪৫:০০নিউজটি দেখা হয়েছে মোট 13 বার

আজ দেশের ছয়টি উপকূলীয় জেলায় ঘূর্ণিঝড় মোখার প্রভাব পড়তে পারে এবং জেলার দ্বীপ ও চরসমূহের নিম্নাঞ্চলগুলোতে জলোচ্ছ্বাসে প্লাবিত হতে পারে।

ঘূর্ণিঝড় মোখার জন্য কক্সবাজার সমুদ্রবন্দরকে ১০ নম্বর সংকেত ও চট্টগ্রাম ও পায়রা বন্দরকে ৮ নম্বর এবং মংলা বন্দরকে ৪ নম্বর সতর্ক সংকেত দেখাতে বলা হয়েছে।

দুর্যোগ ব্যবস্থাপনা ও ত্রাণ প্রতিমন্ত্রী মোঃ এনামুর রহমান আজ শনিবার (১৩ মে) জানান, ঘূর্ণিঝড় মোখার প্রভাবে বাংলাদেশের বরিশাল, বরগুনা, ভোলা, নোয়াখালী, চট্টগ্রাম, লক্ষ্মীপুরসহ বিভিন্ন এলাকায় জলোচ্ছ্বাস হতে পারে।

তিনি আরো বলেন, গতকাল শুক্রবার সকালে মোখা অতিপ্রবল ঘূর্ণিঝড়ে রূপ নিয়েছে। এখনো উত্তর ও উত্তর-পূর্ব দিকে অগ্রসর হচ্ছে। মূলত মিয়ানমার ও বাংলাদেশের কক্সবাজার জেলায় মোখা আঘাত হানবে।

জরুরি সভায় প্রতিমন্ত্রী আরো বলেন, টেকনাফ ও কক্সবাজারের জন্য সুনির্দিষ্ট করে দুই থেকে তিন মিটার উচ্চতার (১ মিটার সমান ৩.২৮ ফুট) জলোচ্ছ্বাস হতে পারে।

চট্টগ্রাম, নোয়াখালী, লক্ষ্মীপুর, বরিশাল, বরগুনা ও ভোলার জন্য দুই মিটারের কম উচ্চতার জলোচ্ছ্বাস হতে পারে।

আবহাওয়া অধিদপ্তরের বরাত দিয়ে প্রতিমন্ত্রী আরও বলেন, ঘূর্ণিঝড়টি আগামীকাল রোববার সকাল ৬টা থেকে সন্ধ্যা ৬টার মধ্যে আঘাত হানতে পারে। এখন পর্যন্ত যে দূরত্ব আছে, আগামীকাল সকাল থেকেই উপকূল স্পর্শ করতে থাকবে।

ঘূর্ণিঝড় প্রস্তুতি কর্মসূচির বাস্তবায়ন বোর্ডের জরুরি সভা শেষে দুর্যোগ ব্যবস্থাপনা ও ত্রাণ প্রতিমন্ত্রী মো. এনামুর রহমান আজ শনিবার (১৩ মে) সাংবাদিকদের এ তথ্য জানান। সভায় আরো উপস্থিত ছিলেন, দুর্যোগ ব্যবস্থাপনা ও ত্রাণ মন্ত্রণালয় সম্পর্কিত সংসদীয় স্থায়ী কমিটির সভাপতি ক্যাপ্টেন (অব.) এবি তাজুল ইসলাম।

অনলাইন ডেস্ক